সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

শেরপুরের তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সীমু দা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%AC %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF%E0%A6%B2

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের কার্যালয়ে প্রার্থীরা দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত হলে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শেরপুর-১ (সদর) সংসদীয় আসনে সর্বাধিক ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ৫ জন এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

শেরপুর-১ (সদর) সংসদীয় আসন-১৪৩ থেকে মনোনয়ন দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিখন মিয়া, জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মইনুল ইসলাম।

শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) সংসদীয় আসন-১৪৪ থেকে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলাল এবং স্বতন্ত্র প্রার্থী প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খান।

অন্যদিকে শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) সংসদীয় আসন-১৪৫ থেকে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা এবং এনসিপি মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান।

মনোনয়নপত্র দাখিল শেষে একাধিক প্রার্থী বলেন, “নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছি। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে ভোটের মাঠে প্রকৃত প্রতিযোগিতা হবে।”

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা জানান, “সব প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”

মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে শেরপুর জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে আগামী দিনগুলোতে জেলার রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By