গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে গুরুত্বপূর্ণ এই সাক্ষীর পরিচয় গোপন রাখা হয়েছে।
রবিবার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, আজ একজন গুরুত্বপূর্ণ সাক্ষী আদালতে জবানবন্দি দেবেন। এর আগে গত ৩ জুন এই সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত থাকলেও তা পিছিয়ে আজকের তারিখে পুনঃনির্ধারণ করা হয়।
এ পর্যন্ত এ মামলায় ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানসহ মোট চারজন সাক্ষ্য দিয়েছেন। গত ২১ জানুয়ারি থেকে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
বর্তমানে ১৭ আসামির মধ্যে ১০ জন গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে রয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালকসহ একাধিক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।
অন্যদিকে, সাতজন আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদসহ র্যাব ও পুলিশের কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তা।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);