বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

শীতের সকালে হাঁটা বা দৌড়ানোর আগে যেসব বিষয়ে সর্তক থাকা জরুরি

সীমু দা
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BE %E0%A6%A6%E0%A7%8C%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%97%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%95 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE

সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটা বা দৌড়ানোর চেয়ে ভালো শুরু আর কিছু হতে পারে না। আজকাল অনেকেই ব্যস্ত জীবনযাপনে ফিট থাকা বা সুস্থ থাকার জন্য বিশেষ সময় দিতে পারে না। কিন্তু শুধু সকালে সামান্য সময় বের করে হাঁটা বা দৌড়ালেই শারীরিক ও মানসিক অনেক উপকার পাওয়া যায়। তবে গ্রীষ্মকালের তুলনায় শীতকালে আপনাকে একটু বাড়তি সর্তকতা অবলম্বন করতে হবে। কেননা শীতকালে ঠান্ডায় শরীরের তাপমাত্রা কমতে পারে, পেশি শক্ত হয়ে যেতে পারে এবং পেশি খিঁচুনি বা চোটের ঝুঁকি বাড়তে পারে। এমনকি ঠান্ডা বাতাস গলা ও ফুসফুসকেও আক্রান্ত করতে পারে, বিশেষ করে যারা হাঁপানি, এলার্জি বা সর্দি-কাশিতে ভুগছেন তাদের ক্ষেত্রে। সেজন্য সকালে হাঁটা বা দৌড়ানোর আগে যেসব বিষয়ে সর্তক থাকবেন, সেগুলো নিয়ে আলোচনা করা হলো:

বের হওয়ার আগে হালকা ব্যায়াম করুন:

সকালে বাইরে বের হওয়ার আগে নিজ বাসায় কমনরুমে কিংবা আপনার রুমে হালকা স্ট্রেচিং, জাম্পিং জ্যাক বা দ্রুত হাঁটা-চলা মতো ব্যায়াম করলে শরীর গরম করতে সাহায্য করে। পাশাপাশি মাংসপেশি নরম রাখে, যা চোটের ঝুঁকি কমায়।

শীতের পোশাক ঠিকমতো পরুন:

হালকা কিন্তু উষ্ণ টাইপের পোশাক পরুন, যাতে শরীরের তাপমাত্র বজায় থাকে। ঠান্ডা থেকে রক্ষা পেতে কান, মাথা ও হাত ঢেকে রাখুন। তবে যদি আবহাওয়া খুব কুয়াশাচ্ছন্ন বা ঠান্ডা হলে সূর্য ওঠার পর হাঁটুন বা দৌড়ান।

দূষণ ও ঠাণ্ডা বাতাস থেকে সুরক্ষা:

শীতে প্রায়ই দূষণের মাত্রা বৃদ্ধি পায়। তাই ভালো মানের মাস্ক ব্যবহার করুন। সর্দি, কাশি বা শ্বাসকষ্ট থাকলে বাইরে যাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন।

ধীরে ধীরে শীতল হন:

সকালে দৌড়ানো বা হাঁটার পর তাৎক্ষণিক পোশাক পোশাক পরিবর্তন করার চেষ্টা করবেন না। হঠাৎ তাপমাত্রার পরিবর্তনের ঝুঁকি এড়াতে শরীরকে স্বাভাবিকভাবে শীতল হতে ৫–১০ মিনিট সময় দিন।

পানি পান করুন ও সঠিক খাবার খান:

শীতকালে শরীর ঘাম ও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে পানির ক্ষতি করে। হাইড্রেটেড থাকতে হাঁটার আগে ও পরে পানি পান করুন। ব্যায়ামের পর প্রোটিন ও স্বাস্থ্যকর খাবার খান।

অন্য আরও পরামর্শ:

খুব ঠাণ্ডায় খালি পেটে হাঁটা বা দৌড়ানো এড়িয়ে চলুন।
সূর্য ওঠার পরে ব্যায়াম করা ভালো।
হাঁটার পরে হালকা স্ট্রেচ করুন।
অ্যাজমা বা শ্বাসকষ্ট থাকলে ডাক্তার দেখানো জরুরি।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By