বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ, যান চলাচল বন্ধ

সীমু দা
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%87%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC %E0%A6%AE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7

জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদির হত্যার তদন্ত এবং জড়িতদের বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ কারণে ওই এলাকায় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এ সময় তারা ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, হাদি-হাদি’, ‘তুমি কে আমি কে, জাবির-জাবির’, ‘ব্লকেড ব্লকেড, শাহবাগ ব্লকেড’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে ইনকিলাব মঞ্চের পদযাত্রা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে শুরু করলে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ‘যমুনা’ অভিমুখে যাওয়ার চেষ্টা করার সময় আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চেষ্টা করেন। পুলিশ বাধা দেয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ আবারও জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।

সংঘর্ষের এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিচার নিশ্চিতের দাবিতে শাহবাগে বিক্ষোভ অব্যাহত রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By