বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

শায়খ আহমাদুল্লাহর ভিসাও বাতিল করলো অস্ট্রেলিয়া

সীমু দা
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%96 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%93 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE

জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর পর এবার বাংলাদেশের আরেক ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।

স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয় বলে সিডনিভিত্তিক গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফে জানানো হয়েছে।

ইহুদি ধর্মাবলম্বীদের নিয়ে অতীতে দেওয়া কিছু মন্তব্য নতুন করে আলোচনায় আসার পর সেগুলোকে ‘জঘন্য’ ও ‘ইহুদি-বিদ্বেষী’ হিসেবে বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়।

ভিসা বাতিলের সিদ্ধান্তটি এমন সময় কার্যকর করা হয়, যখন শায়খ আহমাদুল্লাহ সিডনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন।

অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এ সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে বলেন, ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্য প্রচারকারীদের প্রতি সরকারের কোনো ধরনের সহনশীলতা নেই।

এই সিদ্ধান্তের ফলে শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ায় পুনঃপ্রবেশের সুযোগ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি তাকে স্থায়ীভাবে দেশটিতে নিষিদ্ধ করার বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।

আইপিডিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশ নিতে তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তবে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তাঁর নির্ধারিত পুরো সফরই বাতিল ঘোষণা করা হয়েছে।

এর ফলে ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল পার্থে নির্ধারিত সভাগুলো আর অনুষ্ঠিত হবে না।

এর আগে তিনি মেলবোর্ন ও সিডনির কিছু কর্মসূচিতে অংশ নিলেও পরবর্তী সব আয়োজন স্থগিত করা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By