মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

শাবান মাসে রোজা রাখার গুরুত্ব

সীমু দা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%B0%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে রোজা অন্যতম। রজব ও শাবান মাসে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এই ইবাদত পালন নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। বিশেষ করে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার বিষয়ে রয়েছে একাধিক সহিহ হাদিস ও আলেমদের স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। 

রোজা মূলত এমন একটি আত্মিক ইবাদত, যা মানুষকে ফেরেশতাদের মর্যাদার কাছাকাছি পৌঁছে দেয়। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকার মাধ্যমে বান্দা নিজের নফসকে সংযত করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে।

একজন মুসলমানের মাঝেমধ্যেই নফল রোজা রাখা উচিত। এতে দুনিয়ামুখী আসক্তি কমে, মনোবল দৃঢ় হয় এবং আত্মিক শক্তি বৃদ্ধি পায়। 

শাবান মাসে রোজা

শাবান মাসে রোজার ফজিলত সম্পর্কে একাধিক সহিহ হাদিস রয়েছে। সহিহ মুসলিমে হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে কখনো রমজান ছাড়া পুরো এক মাস রোজা রাখতে দেখিনি। আর শা‘বান মাস ছাড়া অন্য কোনো মাসে তাকে এতো বেশি রোজা রাখতে দেখিনি। 

আরেক বর্ণনায় তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) শাবান মাসে অল্প কয়েক দিন ছাড়া প্রায় পুরো মাস রোজা রাখতেন।

এই হাদিসগুলো থেকে বোঝা যায়, নবীজি (সা.) শাবান মাসে অন্য যে কোনো মাসের তুলনায় বেশি রোজা রাখতেন। আলেমদের মতে, শারীরিক ও আত্মিক উভয় দিক থেকেই মূলত রমজানের প্রস্তুতির জন্য রাসুল (সা.) শাবান মাসে এই আমল করতেন ।

ইবাদতে ভারসাম্যের তাগিদ

রাসুলুল্লাহ (সা.) কখনো টানা অনেক দিন রোজা রাখতেন, আবার কখনো কয়েক দিন বিরতি দিতেন। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে নিজের সামর্থ্য ও মানসিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

এ প্রসঙ্গে তিনি রাসুলুল্লাহ (সা.)-এর দুটি হাদিস রয়েছে। একটিতে বলা হয়েছে, তোমরা এমন আমল করো, যা তোমাদের পক্ষে নিয়মিত করা সম্ভব। কারণ আল্লাহ ততক্ষণ সওয়াব দেওয়া বন্ধ করেন না, যতক্ষণ না মানুষ নিজেই আমল করতে ক্লান্ত হয়ে পড়ে।

অন্য হাদিসে এসেছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটি, যা নিয়মিত করা হয়, যদি তা অল্পও হয়।

শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা সুন্নত ও অত্যন্ত ফজিলতপূর্ণ। তবে তা যেন কষ্টসাধ্য বা একঘেয়েমির কারণ না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By