মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

লাশের সঙ্গে বসবাস ২১ দিন, বেরিয়ে এলো আরো ভয়ংকর তথ্য

সীমু দা
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%98%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B2 %E0%A6%AE%E0%A6%BE %E0%A6%AE%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6 %E0%A6%AF%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6

কেরানীগঞ্জে এক শিক্ষিকার বাসা থেকে শিক্ষার্থী জোবাইদা রহমান ফাতেমা (১৪) ও তার মা রোকেয়া রহমানের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, তাদের দুজনকে ২১ দিন আগে হত্যা করে ওই বাসার ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহ উদ্ধারের ঘটনায় ওই শিক্ষিকা মীম আক্তার (২৪) ও তার ছোট বোন নুসরাত জাহানকে (১৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, গত ২৫ ডিসেম্বর বিকেলে সদ্য নবম শ্রেণিতে ওঠা ফাতেমা প্রাইভেট পড়তে শিক্ষিকার বাসায় যায়। পরে মেয়েকে খুঁজতে সেখানে যান তার মা রোকেয়া রহমান। এরপর থেকে মা-মেয়ে দুজনই নিখোঁজ ছিলেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাইফুল আলম জানান, ২৫ ডিসেম্বর বিকেলে প্রথমে ফাতেমাকে এবং পরে তার মা রোকেয়াকে হত্যা করা হয়। হত্যার পর ফাতেমার মরদেহ বাথরুমের ফলস সিলিংয়ের ভেতরে এবং রোকেয়ার মরদেহ একটি বক্স খাটের নিচে লুকিয়ে রাখা হয়। মরদেহ লুকিয়ে রাখার পরও শিক্ষিকা ও তার পরিবার ওই ফ্ল্যাটেই স্বাভাবিকভাবে বসবাস করছিল।

তিনি জানান, শিক্ষিকার স্বামী রংয়ের ডিলারের ব্যবসা করেন। কয়েক দিন ধরে বাসায় দুর্গন্ধ ছড়ালে তিনি বিষয়টি জানতে চাইলে স্ত্রী বাইরে কোনো কুকুর মরে থাকার কথা বলে বিষয়টি এড়িয়ে যান। পরে দুর্গন্ধ সহ্য না হওয়ায় বৃহস্পতিবার তিনি নিজেই ঘর তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে খাটের নিচে মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে বিষয়টি প্রকাশ পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, নিহত রোকেয়া ছিলেন শিক্ষিকার প্রতিবেশী এবং একটি এনজিও ঋণের জামিনদার। শিক্ষিকা ওই এনজিও থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু সময়মতো কিস্তি পরিশোধ করতে না পারায় জামিনদার রোকেয়ার ওপর চাপ সৃষ্টি করে এনজিও। এ নিয়ে তাদের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। রোকেয়ার সঙ্গে ঝগড়া ও অপমানের ঘটনায় শিক্ষিকার ছোট বোন নুসরাত ক্ষুব্ধ ছিল।

ঘটনার দিন বিকেল সোয়া পাঁচটার দিকে ফাতেমা প্রাইভেট পড়তে গেলে নুসরাতের সঙ্গে তার কথা কাটাকাটির এক পর্যায়ে নুসরাত ফাতেমার গলা চেপে হত্যা করে বলে পুলিশ জানায়। পরে সিসিটিভি ক্যামেরাকে ফাঁকি দিতে শিক্ষিকার পরামর্শে নুসরাত ফাতেমার পোশাক পরে বাসা থেকে বেরিয়ে যায়, যেন ফুটেজে মনে হয় ফাতেমা বাড়ি ছেড়ে গেছে। দুই ঘণ্টা পর রোকেয়াকে ফোন করে শিক্ষিকা জানান, তার মেয়ে অসুস্থ। রোকেয়া বাসায় এলে দুই বোন মিলে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকেও হত্যা করে। এরপর ফাতেমার মরদেহ বাথরুমের ফলস ছাদে এবং রোকেয়ার মরদেহ খাটের ভেতরে লুকিয়ে রাখা হয়।

এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। নিহত রোকেয়ার স্বামী শাহীন আহমেদ জানান, ২৫ ডিসেম্বর নিখোঁজ হওয়ার পর ২৭ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি এবং ৬ জানুয়ারি অপহরণ মামলা করলেও পুলিশ লাশ উদ্ধারের আগ পর্যন্ত ওই ফ্ল্যাটে তল্লাশি চালায়নি। তিনি অভিযোগ করেন, সঠিক সময়ে অভিযান চালানো হলে মরদেহ অনেক আগেই উদ্ধার করা সম্ভব হতো। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

ওসি সাইফুল আলম জানান, গ্রেপ্তার দুজনই হত্যার কথা স্বীকার করেছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে। নাবালিকা হওয়ায় নুসরাত জাহানকে গাজীপুরের কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By