বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি নির্বাচিত সেলিম সবুজ

সীমু দা
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:০২ অপরাহ্ন
%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F %E0%A6%9A%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AC %E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE %E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%9C

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম সবুজ।

শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি মোঃ সেলিম সবুজ ২৬৮ ভোট পেয়েছেন। অন্যদিকে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মোকছেদুর রহমান পেয়েছেন ২১৫ ভোট। অর্থাৎ ৫৩ ভোটের ব্যবধানে সভাপতি পদে সেলিম সবুজকে বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে সকাল ৯টা থেকে জেলা শহরের চেম্বার ভবনে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তীব্র গরম উপেক্ষা করে সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৫৭৬ জন ভোটারের মধ্যে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ১৮টি পদের মধ্যে ২টি সহ-সভাপতি ও ১৫টি পরিচালক পদে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ফলে আজ কেবল শীর্ষ সম্মানজনক সভাপতি পদটিতেই এই তুমুল ভোটযুদ্ধ অনুষ্ঠিত হয়।

বিজয় লাভের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোঃ সেলিম সবুজ উপস্থিত সাংবাদিকদের বলেন, লালমনিরহাট জেলার সর্বস্তরের ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে আমাকে যে রায় দিয়েছেন, তার জন্য আমি তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অতিসত্বর সাধারণ ব্যবসায়ীদের সাথে বসে তাঁদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো শুনবো এবং অগ্রাধিকার ভিত্তিতে তা সমাধানের উদ্যোগ নেবো। ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন, কল্যাণ ও স্বার্থ সুরক্ষায় আমি সর্বদা সজাগ থাকবো। একই সাথে তিনি জেলা ব্যবসায়ী সমাজের উন্নয়ন ও বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর পুনরায় সচল করার লক্ষ্যে কাজ করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেম্বার ভবন ও এর আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By