বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালী এলাকা থেকে ট্রান্সফরমার চুরি ঘটনা ঘটেছে। প্রতিদিনই কোন না কোন রিসোর্ট থেকে পানির মোটর, বিদ্যুতের তার, ইলেকট্রনিক্স মালামাল চুরির ঘটনা ঘটছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় রিসোর্ট মালিক ও উদ্যোক্তরা।
রবিবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার মিরিঞ্জা ভ্যালীর কিছুক্ষণ ভিউ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
কিছুক্ষণ ভিউ পয়েন্টের পাশে পাইনতং রিসোর্টের মালিক নাজিম উদ্দিন বলেন, আজ রাত ২টায় আশপাশের সব রিসোর্টে কারেন্ট আছে, কিন্তু আমাদের রিসোর্টে কারেন্ট নেই দেখে আমাদের নৈশ প্রহরী বিদ্যুতের খুঁটিতে লাইট মারে। এসময় লাইটের আলো দেখে চোর দ্রুত কারেন্টের খুঁটি থেকে নেমে মালামাল ও ট্রান্সফরমার ফেলে পালিয়ে যায়। নিচে আরো দুইজন ছিল তারাও পালিয়ে গেছে। চোর পালিয়ে গেলেও তাদের চিনতে পেরেছে পাহারাদার। আমরা লামা থানাকে অবহিত করেছি।
নৈশ প্রহরী ও স্থানীয় এক মহিলা বলেন, লামা পৌরসভার লাইনঝিরি এলাকার গেইট শাহজাহান এর ছেলে সাহাব উদ্দিন, তার সঙ্গী পারভেজ সহ মোট ৪ জনের দল এই চুরির ঘটনায় সম্পৃক্ত। মিরিঞ্জা এলাকার সব ধরনের চুরির ঘটনায় তারা জড়িত। এই গ্রুপটি এই এলাকার সব ধরনের চুরির সাথে জড়িত।
এই ঘটনা জানার পরপরই সকালে ঘটনাস্থলে লামা বিদ্যুৎ বিভাগের লোকজন ও লামা থানা পুলিশ ঘটনাস্থলে আসে। লামা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোররা বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নিচে নামিয়ে ফেললেও নিতে পারেনি। চুরির বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
লামা রিসোর্ট মালিক সমিতির নেতৃবৃন্দরা জানান, চুরি বন্ধ করা না গেলে রিসোর্ট মালিকরা ক্ষতির মুখে পড়বে। সম্প্রতি সময়ে লামা উপজেলা মিরিঞ্জা ভ্যালী এলাকাকে ঘিরে সারাদেশে পর্যটনে বিকাশ লাভ করেছে। চুরির ঘটনা পর্যটন বিকাশে হুমকিসরুপ।
এবিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বিদ্যুৎ অফিসের অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত ২২ জুন ২০২৫ইং লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী চাককাটা এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে দেড় শতাধিক পরিবার বিদ্যুৎ বিহীন অবস্থায় দীর্ঘদিন কষ্ট পায়।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);