বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

রোজ ডে তে জেনে নিন, কোন গোলাপের কী মানে

সীমু দা
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%9C %E0%A6%A1%E0%A7%87 %E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%80 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87

ভালোবাসা সপ্তাহের সূচনা হয়ে গেছে। ৭ ফেব্রুয়ারি—রোজ ডে দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবসের আয়োজন। প্রেম, ভালোবাসা ও অনুভূতি প্রকাশের প্রথম প্রতীক হিসেবে অনেকের কাছেই গোলাপের জুড়ি নেই।

ভালোবাসা দিবস মানেই ফুল, আর ফুলের রাজা গোলাপের আবেদন চিরন্তন। প্রিয়জনের কাছে মনের কথা পৌঁছে দিতে যুগ যুগ ধরে গোলাপ উপহার দেওয়ার রীতি চলে আসছে। তবে সব রঙের গোলাপের অর্থ এক নয়—প্রতিটি রঙই বহন করে ভিন্ন ভিন্ন বার্তা ও অনুভূতি।

কথায় আছে, একটি গোলাপ মানুষের হৃদয়ের গভীর আবেগ ও অনুভবকে নিখুঁতভাবে প্রকাশ করতে পারে। তাই কাউকে গোলাপ উপহার দেওয়ার আগে জেনে নেওয়া জরুরি—কোন রঙের গোলাপ কী বার্তা দেয়।

লাল গোলাপ

গোলাপ বলতেই যে রঙটি সবার আগে চোখে ভাসে, তা হলো লাল। লাল রঙের গোলাপ হৃদয়ের প্রতীক। কাউকে ভালোবাসার কথা সরাসরি জানাতে চাইলে লাল গোলাপই সবচেয়ে উপযুক্ত।

গোলাপি গোলাপ

প্রশংসা, সৌন্দর্য বা মুগ্ধতা প্রকাশ করতে গোলাপি গোলাপের জুড়ি নেই।

ল্যাভেন্ডার গোলাপ

এই রঙের গোলাপ তুলনামূলকভাবে বিরল। কিন্তু এটি প্রেমের মোক্ষম অস্ত্র। কারণ কাউকে এ গোলাপ দেওয়ার মানে হলো আপনি তার প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছেন।

কমলা গোলাপ

তীব্র আবেগ, আকর্ষণ ও আকুতির প্রতীক কমলা গোলাপ। মনের কথা মুখে বলতে না পারলে লাল গোলাপের চেয়েও কমলা গোলাপ বেশি কার্যকর হতে পারে।

হলুদ গোলাপ

হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও উজ্জ্বল ও আনন্দময় করতে এই রঙের গোলাপ উপহার দেওয়া যেতে পারে।

সাদা গোলাপ

সাদা গোলাপ সারল্য ও পবিত্রতার প্রতীক। যদিও রোজ ডে-তে এটি সবচেয়ে জনপ্রিয় নয়, তবে প্রিয় মানুষের সরলতা ও নিষ্পাপ গুণের প্রশংসা জানাতে সাদা গোলাপ উপযুক্ত।

পিচ গোলাপ

রোজ ডে-তে পিচ গোলাপ হতে পারে ভিন্নরকম বার্তাবাহক। এর অর্থ—আপনি প্রেমে পড়েছেন, কিন্তু তা প্রকাশ করতে লজ্জা পাচ্ছেন। না বলা কথাগুলো পিচ গোলাপই নিঃশব্দে বুঝিয়ে দিতে পারে।

ভালোবাসার সপ্তাহে একটি গোলাপই হয়ে উঠতে পারে মনের গভীর অনুভূতির ভাষা। তাই আজ রোজ ডে-তে গোলাপ বাছাইয়ের সময় রঙের অর্থ জানা থাকলে, ভালোবাসার প্রকাশ হবে আরও অর্থবহ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By