বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

রাতের আঁধারে দুর্বৃত্তের তাণ্ডব, ৫২টি গাছ কর্তন

সীমু দা
রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%81%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%AC %E0%A7%AB%E0%A7%A8%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8

কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব শত্রুতার জেরে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর ফলের বাগানের ৫২টি গাছ কেটে ও ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের পূর্বপাশে তার পুকুর ও ফলের বাগানে এই তাণ্ডব চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শফিকুল ইসলাম কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে।

ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে বিএনপি নেতা সজিব আহমেদ জানান, চণ্ডিপুর গ্রামের পূর্বপাশে তাদের দুই একর জায়গার মধ্যে ৩০ শতাংশ জায়গায় পুকুর ও ফলের বাগান করেছেন। বাগানে তারা আম, পেঁপে, সুপারি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছিলেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে দুর্বৃত্তরা তাদের বাগানে তাণ্ডব চালিয়ে আম, পেঁপে ও সুপারি গাছসহ মোট ৫২টি গাছ কেটে ও ভেঙ্গে ফেলে। এতে করে তারা বেশ ক্ষতির মুখে পড়েছেন।

সজিব আহমেদ আরো জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও তার পক্ষের লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এই পূর্ব শত্রুতার জের ধরে সম্প্রতি দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা চলে আসছে। এই কারণে ক্ষতির শিকার হওয়া তাদের ফলের বাগানটি দেখতেও তারা যেতে পারছেন না। গাছ কেটে ফেলার বিষয়টি তিনি প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরেছেন।

সজিব আহমেদের দাবি, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের পক্ষের লোকজনই হয়তো এই অপকর্মটি করেছে। তিনি বিষয়টি মুঠোফোনে মিঠামইন থানার ওসি’কে অবগত করেছেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By