মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রাজবাড়ীতে আইনজীবীকে লাঞ্ছিতের ঘটনায় ২ জনের সদস্যপদ বাতিল

সীমু দা
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%A8 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AA%E0%A6%A6 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, সাবেক জিপি,সাবেক পিপি ও বহু আইনগ্রন্থের লেখক প্রবীণ আইনজীবী মোসলেম উদ্দিন খানকে লাঞ্ছিতের ঘটনায় রাজবাড়ী বারের ২ তরুণ আইনজীবীর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার অপরাহ্নে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন ভবনের ২য় তলায় এ লাঞ্ছিতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে বার ভবনের ২য় তলায় নিজ সেরেস্তায় পেশাগত কাজে নিয়োজিত থাকাকালীন অ্যাড. মোসলেম উদ্দিন খানকে চায়ের দাওয়াত দিয়ে রাজবাড়ী জেলা বারের সদস্য অ্যাড. মোঃ আসাদুজ্জামান ও অ্যাড. জাহিদুর রহমান পিন্টু তাদের সেরেস্তায় ডেকে নিয়ে যায়।

এসময় তারা সিনিয়র ওই আইনজীবীকে ভয়-ভীতি প্রদর্শন ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার পর পরই বিকেলে জেলা বার এসোসিয়েশন সভাপতি অ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় এ ঘটনার সাথে জড়িত থাকায় রাজবাড়ী জেলা বারের সদস্য অ্যাড. মোঃ আসাদুজ্জামান ও অ্যাড. জাহিদুর রহমান পিন্টুর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়।

অ্যাড. মোসলেম উদ্দিন খান বলেন, আমাকে চায়ের দাওয়াত দিয়ে তাদের সেরেস্তায় ডেকে নিয়ে যায়। ২০১২ সালের ২ এপ্রিল অ্যাড. আসাদুজ্জামান বার কাউন্সিলের তালিকাভুক্ত হলেও একটি মাদক মামলায় অভিযুক্ত হওয়ার কারণে প্রায় ২ বছরেরও বেশি সময় বার এসোসিয়েশনের সদস্য পদ প্রদান করা হয়নি। তৎকালীন সময়ে বার এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করায় ওই ক্ষোভে হামলা করা হয়েছে। অ্যাড. আসাদুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটু পর ফোন দিবেন বলেন কেটে দেন। পরে আর ফোন রিসিভ করেননি।

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও সম্পাদক ও পিপি অ্যাড. আব্দুর রাজ্জাক-২ রাজবাড়ী জেলা বারের সদস্য অ্যাড. মোঃ আসাদুজ্জামান ও অ্যাড. জাহিদুর রহমান পিন্টুর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বহিরাগত মোঃ রানা পারভেজকে আদালত অঙ্গনে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By