মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

যশোরের রাজারহাটে ট্রাকচাপায় নিহত ১, আহত ১

সীমু দা
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ৮:০১ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A7 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A7

যশাের-খুলনা মহাসড়কের রাজারহাট নামক স্থানে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী প্রাণ কোম্পানির এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেলে থাকা তার এক সহকর্মী গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তি চৌগাছার মাকাপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে নাম মুশফিকুর রহমান। তিনি যশোর উপশহর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আহত সহকর্মী ইয়াসিনর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের আলী আকবর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগ মুহুর্তে রাজারহাট বাজার এলাকায় দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল সামনের একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল চালকের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে হেলমেট চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই মুশফিকুর রহমানের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ইয়াসিনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়। হাসপাতাল সূত্র জানায়, ইয়াসিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। জনতা রাজারহাট এলাকার মহাসড়কে দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি জব্দের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By