মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

যবিপ্রবি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবার চালু হচ্ছে ডিন’স অ্যাওয়ার্ড

সীমু দা
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%93 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81 %E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%B8 %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবারের মতো ‘ডিন’স অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে। স্নাতক পর্যায়ে অসাধারণ ও কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে অনুষদভুক্ত মেধাবী শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষদের ডিন ও ডিন’স অ্যাওয়ার্ড প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ২০১৯–২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের (ফার্মেসী বিভাগের ক্ষেত্রে ২০১৮–১৯ শিক্ষাবর্ষ) জন্য ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের জন্য শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফলে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। অধ্যয়নকালে কোনো কোর্সে রিটেক, ফেল, অসম্পূর্ণ ফলাফল বা কোনো সেমিস্টার উইথড্র থাকা যাবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক কোনো ধরনের শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থী এ অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হবেন না। শিক্ষার্থীদের গড় উপস্থিতির হার কমপক্ষে ৯০ শতাংশ হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনপত্রের সঙ্গে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, উপস্থিতির প্রত্যয়ন ও বিভাগীয় চেয়ারম্যানের প্রশংসাপত্র সংযুক্ত করতে হবে।

এ বিষয়ে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা যোগানোর জন্য প্রথমবারের মতো জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ডিনস অ্যাওয়ার্ডের আয়োজন করেছে।

প্রত্যেক বিভাগ থেকে দুইজন করে শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নীতিমালা পরিবর্তন জনিত জটিলতার কারণে এ আয়োজনের বিলম্ব হয়েছে। আশা করছি, এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণায় উদ্বুদ্ধ করবে ও একাডেমিক জীবনে পরিশ্রমী হওয়ার উদ্দীপনা যোগাবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By