মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মোস্তাফিজ ইস্যুতে এবার ভিন্নরকম মন্তব্য বিজেপি নেতার

সীমু দা
শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9C %E0%A6%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%AE %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নেওয়া এই সিদ্ধান্তকে গোটা দেশের হিন্দু সম্প্রদায়ের জন্য ‘জয়’ বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা সঙ্গীত সোম।

এর আগে প্রকাশ্যেই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন সঙ্গীত সোম। এমনকি তাকে দলে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের কর্ণধারদের একজন, বলিউড অভিনেতা শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা ‘বিশ্বাসঘাতক’ বলেও আক্রমণ করেছিলেন তিনি।

শনিবার বিসিসিআইয়ের সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি ও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এই সিদ্ধান্তের খবর প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করে বিজেপি নেতা সঙ্গীত সোম বলেন, “ভারতের ১০০ কোটি সনাতনির কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ। আমরা আগেই বলেছিলাম, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। ১০০ কোটি ভারতীয়র আবেগকে উপেক্ষা করা যায় না। এটা গোটা দেশের হিন্দুদের জয়।”

আইপিএলের নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

তবে সাম্প্রতিক সময়ে মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে ধর্মীয় অবমাননার অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও কিছু ধর্মীয় নেতার পক্ষ থেকে মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে আপত্তি তোলা হয়।

বিজেপি নেতা কৌস্তভ বাগচি প্রকাশ্যে ঘোষণা দেন, আইপিএলের কোনো দলে যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার রাখা হয় এবং তারা কলকাতায় ম্যাচ খেলতে চায়, তবে তা হতে দেওয়া হবে না। প্রয়োজনে শাহরুখ খানকেও কলকাতায় ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ ছাড়া আধ্যাত্মিক গুরু দেবকিনান্দান ঠাকুর কলকাতা নাইট রাইডার্স ও শাহরুখ খানের তীব্র সমালোচনা করে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানান। শিব সেনা নেতা সঞ্জয় নিরুপামও একই দাবি তোলেন।

কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রিনাতে প্রশ্ন তোলেন, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলের নিলামে রাখা হলো কেন। এমনকি অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমার আহমেদ ইলিয়াসিও কলকাতার সমালোচনা করে শাহরুখ খানের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By