মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মোংলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান

সীমু দা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%87%E0%A6%95 %E0%A6%93 %E0%A6%B6%E0%A6%AA%E0%A6%A5 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8

মোংলা প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে দিয়ে বরণ করেন মোংলা প্রেস ক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী।

কার্যনির্বাহী কমিটির নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।

বক্তারা বলেন, সাংবাদিকরা সামাজের দর্পণ। সাংবাদিক কেবল খবর সংগ্রহ করেন না, তারা খবরের গভীরে গিয়ে সত্যকে তুলে আনেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, এমনকি নিজের জীবনকে তুচ্ছ করে তারা ছুটে চলেন সংবাদের পেছনে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সমাজ তথা দেশ এগিয়ে যাবে।

এর আগে গত ৮ই জানুয়ারি সকালে মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ভোট অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন সভাপতি হিসেবে মো. আহসান হাবীব হাসান (জনকণ্ঠ), সাধারণ সম্পাদক মো. হাসান গাজী (জন্মভূমি) ও সহ-সাধারন সম্পাদক মো. ইলিয়াচ হোসেন (খবরপত্র), সহ-সভাপতি মো. এনামুল হক (কালের কন্ঠ), সাংগঠনিক সম্পাদক মু. হাফিজুর রহমান (আমার সংবাদ), কার্যনির্বাহী সদস্য মাসুদ রানা (স্বদেশ প্রতিদিন), হাছিব সরদার (ভোরের ডাক) ও আলী আজীম (প্রতিদিনের সংবাদ) কে নির্বাচিত ঘোষণা করেন। এর আগে কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মো. শফিকুল ইসলাম শান্ত (দক্ষিণাঞ্চল)।

অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ মান্নান হাওলাদার, মোংলা পৌর জামায়াতের আমীর এম, এ, বারি, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো: শাহজাহান ফকির, সদস্য মো: এয়াকুব মোল্লা।

এছাড়াও অনুষ্ঠানে মোংলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By