মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মামলা করলে কি ক্ষতিপূরণ পাবেন মোস্তাফিজ, যা জানা গেল

সীমু দা
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BF %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9C %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2

গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে উগ্রপন্থীদের হুমকি ও ‘উদ্ভূত পরিস্থিতি’র কথা উল্লেখ করে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে—পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও নিলামে দলে নেওয়ার পর মোস্তাফিজকে বাদ দেওয়া হলে তিনি কি তার চুক্তির অর্থ পাবেন? ক্রিকেট বিশ্লেষকদের মতে, সাধারণ পরিস্থিতিতে মোস্তাফিজ অন্য কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পেতেন। সে হিসেবে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার দাবি যৌক্তিক হলেও বাস্তবতা ভিন্ন।

আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো ফ্র্যাঞ্চাইজি যে মূল্যে কোনো ক্রিকেটারকে কেনে, সেই পুরো অর্থ দেওয়ার বাধ্যবাধকতা থাকে। প্রতিযোগিতা শুরুর আগে মোট চুক্তিমূল্যের ১৫ শতাংশ অগ্রিম দেওয়ার নিয়ম রয়েছে। সে হিসেবে মোস্তাফিজের পাওয়ার কথা ছিল প্রায় ১ কোটি ৩৮ লাখ রুপি। এছাড়া দলে নেওয়ার পর কোনো ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি নিজ উদ্যোগে বাদ দিলে বা চোটের কারণে ছিটকে গেলেও পুরো অর্থ পাওয়ার কথা।

কিন্তু মোস্তাফিজের ক্ষেত্রে এসব নিয়ম কার্যকর হচ্ছে না। কারণ কেকেআর নিজ উদ্যোগে তাকে বাদ দেয়নি; বিসিসিআইয়ের নির্দেশেই তাকে দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটিও কোনো চোট, ফিটনেস সমস্যা বা শৃঙ্খলাভঙ্গের কারণে নয়। বিসিসিআই জানিয়েছে, চারপাশের উদ্ভূত পরিস্থিতির কারণে তাকে আইপিএলে খেলতে দেওয়া সম্ভব নয়।

সংবাদসংস্থা পিটিআইকে আইপিএলের এক কর্মকর্তা জানিয়েছেন, আইপিএলের সব ক্রিকেটারের বেতন বিমার আওতায় থাকে। তবে সেই বিমা কার্যকর হয় মূলত প্রতিযোগিতা চলাকালীন বা শিবিরে যোগ দেওয়ার পর চোট পেলে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে বিমা থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ দেওয়া হয়। কিন্তু বর্তমান বিমা কাঠামো অনুযায়ী মোস্তাফিজের পরিস্থিতি বিমা দাবির আওতায় পড়ে না। ফলে কেকেআর তাকে কোনো অর্থ দিতে বাধ্য নয়।

এই অবস্থায় মোস্তাফিজ যদি ক্ষতিপূরণ চান, তাহলে তার সামনে একমাত্র পথ হতে পারে আইনি লড়াই। তবে আইপিএল যেহেতু ভারতের অভ্যন্তরীণ প্রতিযোগিতা এবং ভারতীয় আইনের আওতাভুক্ত, তাই একজন বিদেশি ক্রিকেটারের পক্ষে সেখানে মামলা করা জটিল ও দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। আন্তর্জাতিক ক্রীড়া সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির আদালত ‘কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস’-এ যাওয়ার সুযোগ থাকলেও সেখান থেকে ফল পাওয়ার নিশ্চয়তা নেই।

সব মিলিয়ে, ফিট থাকা সত্ত্বেও আইপিএল থেকে বাদ পড়ে মোস্তাফিজুর রহমান বড় একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের পাশাপাশি উল্লেখযোগ্য আর্থিক সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By