এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে, তাহলে সে আর বাড়ি ফিরে যেতে পারবেনা। আগামী ১শ বছর বাংলাদেশ কেমন হবে, প্রশাসন কেমন হবে, পুলিশের আচারণ কেমন হবে, বিচার বিভাগের আচরণ কেমন হবে, আমাদের খেটে খাওয়া মানুষের সন্তানরা মেধাতে চাকরী পাবে কি না, সেটা নির্ভর করবে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর সরকারি কলেজ মাঠ ১১ দলীয় জোট মনোনীত সিরাজগঞ্জ-৬ আসন থেকে এনসিপির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের পক্ষে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১১ দলীয় জোটকে বিজয়ী করতে এখন থেকেই প্রত্যেক ভোটারের বাড়ি যেতে হবে এবং মানুষের কাছে ভোট চাইতে হবে। এখন সময় এসেছে ঘরে ঘরে শাপলা কলি মার্কার দাওয়াত পৌঁছে দেওয়ার। দুর্নীতিবাজদের এদেশে আর ঠাই হবে না। দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা অনেক ভাল। নিবার্চনে আর মাত্র ৪দিন বাকি আছে, আপনারা শাহজাদপুরের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে শাপলা কলির প্রচারাণা পৌছে দিতে হবে।
তিনি বলেন, যারা ঋণ খেলাপি, যারা ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, যারা দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগের সাথে আতাত করেছে, আমরা তাদের হাতে এই দেশ তুলে দিবো না।
সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৪ আসনের বাংলাদেশ জামায়াতের দশ দলীয় জোটের মনোনিত প্রার্থী আলহাজ্ব রফিকুল আলম খান, সিরাজগঞ্জ-৬ আসন থেকে এনসিপির মনোনিত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ প্রমুখ।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);