বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

ব্রাজিল সমর্থকদের জন্য ১০০% সার্ভিস চার্জ ফ্রি ঘোষণা উইসডম এডুকেশনের

সীমু দা
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A6 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B8 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C %E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%89%E0%A6%87%E0%A6%B8%E0%A6%A1%E0%A6%AE %E0%A6%8F%E0%A6%A1%E0%A7%81%E0%A6%95%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে ভিন্নভাবে উদযাপন করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান উইসডম এডুকেশন। ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের জন্য প্রতিষ্ঠানটির সার্ভিস চার্জ সম্পূর্ণ (১০০%) ফ্রি ঘোষণা করেছেন উইসডম এডুকেশনের সিইও কামরুল এইচ পলাশ।

রোববার (৭ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, “আজ থেকে ব্রাজিল সমর্থকদের জন্য আমাদের সার্ভিস চার্জ ১০০% ফ্রি। সঙ্গে থাকবে ফ্রি চা ও কফি। তবে কেউ আবার অতিউৎসাহী হয়ে সেভেন আপ খেতে চাইয়েন না প্লিজ।”

ঘোষণাটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে ফুটবলপ্রেমীদের জন্য একটি আনন্দঘন ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।

এ বিষয়ে কামরুল এইচ পলাশ বলেন, “ছোটবেলা থেকেই আমি ব্রাজিল ফুটবল দলের সমর্থক। বিশ্বকাপকে ঘিরে মানুষের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সেই আনন্দকে ভিন্নভাবে উদযাপনের চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ খেলাধুলার প্রতি ভালোবাসা এবং আনন্দ ভাগাভাগির উদ্দেশ্যে করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাক। একই সঙ্গে ফুটবলপ্রেমীদের জন্যও বিশ্বকাপের আনন্দে বিশেষ কিছু যোগ করতে চেয়েছি।”

উল্লেখ্য, উইসডম এডুকেশন ২০১৪ সাল থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে কাজ করে আসছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য ভর্তি, ভিসা প্রসেসিং ও পরামর্শসেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীকে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য ও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে সহায়তা করেছে উইসডম এডুকেশন।

প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় যুক্তরাজ্যের লন্ডনে নিবন্ধিত। বাংলাদেশে তাদের ধানমন্ডি ও বনানীতে দুটি অফিস রয়েছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By