রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি কেন্দ্রীয় ব্যাংকের

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনকে ঘিরে ব্যাংকিং কার্যক্রমে কোনও ধরনের শূন্যতা বা প্রশাসনিক বিঘ্ন এড়াতেই এ নির্দেশনা জারি করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

এতে বলা হয়, অতি জরুরি ও একান্ত অপরিহার্য কারণ ছাড়া ব্যাংক-কম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ করবেন না।

কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনায় উল্লেখ করেছে, নির্বাচনকালীন সময়ে ব্যাংকিং খাতকে স্থিতিশীল ও নির্বিঘ্ন রাখার স্বার্থেই এই ‘সীমিত ভ্রমণনীতি’ কার্যকর করা হয়েছে। নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে শূন্যতা তৈরি হলে তা ব্যাংক পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করতে পারে—এই বিবেচনায় প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সিদ্ধান্তটি জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By