মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু

সীমু দা
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%98%E0%A6%9F %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%B2%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি মো. সেলিম খান। ফলে আজ বৃহস্পতিবার থেকেই এলপি গ্যাস বিক্রি শুরু হয়েছে।

বৈঠকে এলপিজি ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, এলপিজি বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বৈঠকে আশ্বস্ত করে বলেন, চলমান অভিযানের বিষয়ে কমিশন প্রশাসনের সঙ্গে আলোচনা করবে এবং চার্জ বৃদ্ধির বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, এলপিজি অপারেটরদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জাহাজ সংকট সত্ত্বেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে আগামী সপ্তাহের মধ্যে এলপিজি সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

তবে সমিতির সভাপতি মো. সেলিম খান বলেন, অপারেটরদের কাছ থেকে একটি সিলিন্ডার কিনতেই তাঁদের ১ হাজার ৩০০ টাকার বেশি খরচ হচ্ছে। ফলে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার দেড় হাজার টাকার কম দামে বিক্রি করা তাঁদের পক্ষে সম্ভব নয়।

অন্যদিকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, জানুয়ারি মাসের জন্য কমিশন নির্ধারিত ১ হাজার ৩০৬ টাকার বেশি দামে এলপিজি বিক্রির কোনো যুক্তিসংগত কারণ তিনি দেখছেন না।

উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেয়। ঘোষণার পর আজ সকাল থেকে ঢাকা, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকার তথ্য পাওয়া যায়। তবে দেশের অন্যান্য জেলায় এলপিজি বিক্রি স্বাভাবিক ছিল।

ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে শিগগিরই সারা দেশে এলপিজি সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By