বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান গ্রেফতার

সীমু দা
সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%95 %E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

গত বছরের নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বরগুনার সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত তিনটায় বরগুনা সদর থানা পুলিশ শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপন ১নং বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ১নং বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার উপ-পরিদর্শক মো. আজিজ জানান, বরগুনা সদর থানার বিস্ফোরক আইনের মামলা নং ৫২/২৫, জিআর নং ৫৪২-এ তাকে গ্রেফতার করা হয়েছে। ভিন্ন ভিন্ন তিনটি নাশকতার ঘটনার অভিযোগে গত বছর এই মামলা রুজু হয়। এ মামলায় স্বপন সরাসরি এজাহারভুক্ত আসামি না হলেও অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে স্বপনের স্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তার স্বামী শহরের নিজ বাসায় অবস্থান করছিলেন। তিনি কখনো কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। তিনি আরও বলেন, “আমার শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী গুরুতর অসুস্থ। তিনি চোখে দেখতে পান না, কথাও বলতে পারেন না। আমি চাকরি করি। আমার স্বামীই একমাত্র তার বাবাকে দেখাশোনা করতেন। রাত তিনটায় পুলিশ তাকে নিয়ে যায়।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By