রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

সীমু দা
সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%95%E0%A6%A4 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF

আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনটি অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়েছে। নির্বাচন থেকে তিনজন প্রার্থী সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। ফলে এখন প্রতিদ্বন্দ্বিতা হবে শুধু ক্যাটাগরি-১-এর খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকার ক্লাবভিত্তিক ক্যাটাগরি-২-এ।

গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালনা পর্ষদ মোট ২৫ সদস্যের। এর মধ্যে ২৩ জন নির্বাচিত হন এবং বাকি দুজন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত করেন। এই ২৫ পরিচালকের ভোটে পরে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে অংশ নেওয়া ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদ-উর-রহমান। এর মধ্যে প্রথমজন ক্যাটাগরি-১ এবং বাকি দুজন ক্যাটাগরি-২-এর প্রার্থী ছিলেন।

চট্টগ্রাম বিভাগ থেকে দুজন পরিচালক নির্বাচিত হওয়ার কথা রয়েছে। শরীফুল ইসলামের সরে দাঁড়ানোর পর এই বিভাগ থেকে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন ও মঈন উদ্দিন চৌধুরীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়া নিশ্চিত হয়েছে। মিনহাজুল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং মঈন উদ্দিন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

এছাড়া ক্যাটাগরি-১ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগের আবদুল কাইয়ুম চৌধুরী, ঢাকা বিভাগের সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, রাজশাহী বিভাগের মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগের মির্জা ফয়সল আমীন।

ক্যাটাগরি-১ থেকে পরিচালক হবেন মোট ১০ জন। তাদের মধ্যে সাতজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বাকি তিনটি পরিচালক পদে দুজন আসবেন খুলনা বিভাগ থেকে এবং একজন বরিশাল বিভাগ থেকে। খুলনা থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার শফিকুল আলম, যশোর জেলা ক্রীড়া সংস্থার শান্তনু ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার মো. আবদুছ ছালাম। বরিশালের একটি পরিচালক পদের বিপরীতে প্রার্থী দুজন হলেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার মো. মিজানুর রহমান এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার মো. মুনতাসির আলম চৌধুরী।

ঢাকার ক্লাব প্রতিনিধিদের নিয়ে ক্যাটাগরি-২–এ ১২টি পরিচালক পদের জন্য প্রার্থী ছিলেন ১৮ জন। লুৎফর রহমান ও মাহমুদ-উর-রহমান প্রার্থিতা প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বীর সংখ্যাটা এখন ১৬, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা কমে গেছে এখানেও। এ ছাড়া বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা মিলিয়ে ক্যাটাগরি-৩ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By