বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৯২ বছর ধরে অপরাজিত ব্রাজিল

সীমু দা
রবিবার, ১৪ জুন, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE %E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%87 %E0%A7%AF%E0%A7%A8 %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অসংখ্য রেকর্ড তৈরি ও ভেঙেছে। তবে উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের ধারাবাহিকতা এখনো বিস্ময় জাগায় ফুটবলপ্রেমীদের মধ্যে। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে প্রতিটি আসরে অংশ নেওয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল প্রথম ম্যাচে গড়ে তুলেছে অনন্য এক কীর্তি।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপের প্রথম ম্যাচে গত ৯২ বছর ধরে অপরাজিত রয়েছে সেলেসাওরা। এটি শুধু একটি রেকর্ড নয়, বরং আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের দীর্ঘস্থায়ী সাফল্য ও ধারাবাহিক আধিপত্যের প্রতীক।

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম পরাজয় আসে ১৯৩০ সালের আসরে। নিজেদের অভিষেক ম্যাচে তৎকালীন যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় তারা। এরপর ১৯৩৪ বিশ্বকাপে প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ৩-১ গোলের পরাজয় বরণ করতে হয় ব্রাজিলকে।

তবে ১৯৩৪ সালের ২৭ মে-র পর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর কখনো হারেনি দক্ষিণ আমেরিকার দেশটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিশ্বকাপ কয়েক বছর বন্ধ থাকলেও ব্রাজিলের এই রেকর্ড অটুট রয়েছে।

১৯৩৮ সালের বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা ২০টি আসরের প্রথম ম্যাচে অপরাজিত থেকেছে ব্রাজিল। এই ২০ ম্যাচের মধ্যে ১৭টিতে জয় পেয়েছে তারা, আর বাকি ৩টি ম্যাচ ড্র হয়েছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল সবচেয়ে বেশি খেলেছে মেক্সিকোর বিপক্ষে। ১৯৫০, ১৯৫৪, ১৯৬২ ও ২০১৪ সালের আসরে উদ্বোধনী ম্যাচেই মেক্সিকোর মুখোমুখি হয়েছিল সেলেসাওরা। চারটি ম্যাচেই জয় তুলে নেয় ব্রাজিল। শুধু তাই নয়, এই চার ম্যাচে মেক্সিকোর জালে মোট ১৪ গোল করলেও নিজেদের জাল অক্ষত রাখতে সক্ষম হয়েছিল তারা।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচে ব্রাজিলের এই দীর্ঘ অপরাজিত যাত্রা ফুটবল বিশ্বের অন্যতম বিরল ও অনন্য রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By