সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বিপাকে পড়েছেন তাসনিম জারা

সীমু দা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২:২৪ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%9B%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE

এনসিপি থেকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে গিয়ে গুরুতর সংকটে পড়েছেন তাসনিম জারা। নির্বাচনী বিধি অনুযায়ী প্রয়োজনীয় ভোটার সিরিয়াল নম্বর সংগ্রহ করতে না পারায় তার মনোনয়ন দাখিল অনিশ্চয়তার মুখে পড়েছে।

বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে নিজ নির্বাচনী এলাকার মোট ভোটারের কমপক্ষে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ও ভোটার সিরিয়াল নম্বর সংগ্রহ করে তা নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এই সিরিয়াল নম্বর ছাড়া স্বাক্ষর গ্রহণ আইনত বৈধ নয়।

তবে কেউ যদি আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন, তাহলে এই ১ শতাংশ স্বাক্ষরের শর্ত প্রযোজ্য হয় না। এ ছাড়া আয়কর রিটার্ন, সম্পদের বিবরণী এবং নির্ধারিত ফরম্যাটে ছবি ও হলফনামাসহ অন্যান্য কাগজপত্র নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জমা দিতে হয়।

তাসনিম জারা জানান, তিনি গতকাল থেকেই তার নির্বাচনী এলাকা খিলগাঁও (ঢাকা-৯)-এ স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন। তবে আজ জানতে পারেন, ভোটার সিরিয়াল নম্বর পাওয়ার জন্য যে পাঁচটি অনুমোদিত পদ্ধতি রয়েছে—এর একটিও বর্তমানে কার্যকর নয়।

তিনি বলেন,“ভোটার নম্বর ছাড়া স্বাক্ষর বৈধ হয় না। অথচ নির্বাচন কমিশন এমন পরিস্থিতি তৈরি করেছে, যেখানে একটিও উপায়ে ভোটার নম্বর পাওয়া যাচ্ছে না।”

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার নম্বর পাওয়ার উপায়গুলো হলো—
১) এসএমএসের মাধ্যমে
২) অনলাইনে ওয়েবসাইটে
৩) কল সেন্টারের মাধ্যমে
৪) কিউআর কোড স্ক্যান করে
৫) নির্ধারিত ডিজিটাল সেবার মাধ্যমে

তবে তাসনিম জারার অভিযোগ- ওয়েবসাইটের সার্ভার ডাউন, এসএমএস ও কল সিস্টেম কাজ করছে না, কিউআর কোড ও অন্যান্য ডিজিটাল মাধ্যমও অকার্যকর। তার ভাষায়, “একদম অসম্ভব করে রাখা হয়েছে। প্রতিটি পথ বন্ধ।”

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো—আজই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ভোটার সিরিয়াল নম্বর সংগ্রহ করা সম্ভব হবে কি না, তা নিয়ে চরম সংশয় তৈরি হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পরিস্থিতি চলতে থাকলে তাসনিম জারা আইনগতভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে ব্যর্থ হতে পারেন, যা তার নির্বাচনে অংশগ্রহণ পুরোপুরি বন্ধ করে দিতে পারে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By