রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ
রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল

সীমু দা
বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তাস খেলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। অভিযোগের তীর উঠেছে স্থানীয় এক বিএনপি নেতাসহ কয়েকজনের দিকে।

জানা গেছে, উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রাতের বেলায় তাস ও জুয়া খেলার আয়োজন করে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে বিদ্যালয়ের কক্ষের ভেতরে বসে তাস খেলতে দেখা যায়।

স্থানীয়দের দাবি, ভিডিওতে দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদ আলম, যুবদল নেতা মাহবুব মেম্বার, বিএনপি নেতা এরশাদ জামান ও রুবেল মিয়াসহ আরও কয়েকজনকে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষার্থীদের পাঠদানের স্থান কোনোভাবেই তাস খেলার আসরে পরিণত হতে পারে না। এমন ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে নেতিবাচক বার্তা যাচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মাসুদ আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মোশাররফ হোসেন সুমন ও নৈশপ্রহরী জুয়েল মিয়ার বক্তব্যও পাওয়া যায়নি।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “বিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমরা দেখেছি। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার আগেই খবর পেয়ে এসআই আল আমিনের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে সেখানে কাউকে পায়নি।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, কোরবানির পশুর হাটের ইজারার হিসাব-নিকাশ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিদ্যালয়ের কক্ষের চাবি নেওয়া হয়েছিল। হিসাব-নিকাশ শেষে তারা সেখানে বসে তাস খেলেছিলেন তবে জুয়া না । এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও শৃঙ্খলা রক্ষায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By