মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বিদেশে পালিয়ে কথা বললে কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমু দা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিদেশে পালিয়ে থাকা অনেকেই নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলেছেন, যদি তাদের এতো সাহস থাকতো তাহলে দেশে এসে বক্তব্য দিতো। যারা পালিয়ে আছে অন্য জায়গায়। সেখান থেকে তো পালিয়ে চোর অনেক কিছু বলতে পারে। সাহস থাকলে তারা দেশের ভেতরে আসুক, এসে আইনের আশ্রয় নিক। অন্য দেশে পালিয়ে কথা বললে তো এটার কোনো ভ্যালু নেই।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবি ট্রেইনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দখল করে আছে আরাকান আর্মি, এতে আমাদের সমস্যা সৃষ্টি হচ্ছে। আমাদের মিয়ানমার সরকারের সাথে যোগাযোগ আছে। এখানে (সীমান্তে) কোন কিছু হলে আমরা প্রতিবাদ জানাই সরকারকে। কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চাও মর্টারের আঘাতে আহত হয়েছে। তাকে অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে। মাঝেমধ্যে তাদের সেনাবাহিনী এবং আরাকান আর্মি নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে, সেই সময় দুই’একটা গোলা আমাদের সাইডেও আসে। এইজন্য আমরা প্রতিবাদ করেছি, এটা যেন ভবিষ্যতে না হয়, সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতিও নিচ্ছি।

এর আগে, সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বিজিবির। দেশের ৬১ জেলায় বাহিনীর ৩৭ হাজার সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, এবার এই বাহিনীর ইতিহাসে এক ব্যাচে সর্বোচ্চ ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক যোগদান করেছেন। যার মধ্যে পুরুষ দুই হাজার ৯৫০ জন এবং নারী ৭৩ জন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By