শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বিদেশি বিনিয়োগ আকর্ষণে ৩ কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ

সীমু দা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মূল্য সংযোজন কর আইন, ২০১২; কাস্টমস আইন, ২০২৩ এবং আয়কর আইন, ২০২৩—এই তিনটি গুরুত্বপূর্ণ রাজস্ব আইনের সরকারি ইংরেজি সংস্করণ গেজেটে প্রকাশ করেছে। একই সঙ্গে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬–এর ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারী, গবেষক ও বিভিন্ন প্রতিষ্ঠান এসব আইনের সঠিক ইংরেজি সংস্করণ না পাওয়ায় জটিলতা ও অনিশ্চয়তার মুখে পড়ছিলেন। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর–সংক্রান্ত বিধিবিধান স্পষ্টভাবে বোঝা অত্যন্ত প্রয়োজন ছিল। সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের ফলে সেই সংকট কাটলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে পুরোনো আয়কর অধ্যাদেশ ও কাস্টমস আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন করা হয়। এরপর থেকেই নতুন আইনগুলোর সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের দাবি জোরালো হয়। এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এসব আইন ইংরেজিতে রূপান্তরের কাজ করেন। পরে বিশেষ কমিটির মাধ্যমে কয়েক দফা যাচাই-বাছাই এবং আইন ও বিচার বিভাগের পর্যালোচনা শেষে এগুলো গেজেটে প্রকাশের জন্য অনুমোদন দেওয়া হয়।

প্রকাশিত গেজেট অনুযায়ী—

  • ১৬ অক্টোবর আয়কর আইন, ২০২৩–এর ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়।
  • ১৩ নভেম্বর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়।
  • একই দিনে কাস্টমস আইন, ২০২৩–এর ইংরেজি সংস্করণও প্রকাশ করা হয়।
  • এর আগে ১০ নভেম্বর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬–এর ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়।

এনবিআর জানায়, এসব আইনের সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের ফলে করদাতা ও ব্যবসায়ীরা কর–সংক্রান্ত বিধি-বিধান আরও স্পষ্টভাবে জানতে পারবেন। রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা বাড়বে, ভুল বোঝাবুঝি কমবে এবং কর পরিশোধ ও আইন প্রয়োগ আরও সহজ হবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর কাঠামো বুঝতে এটি বড় সহায়তা দেবে, যা দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইনগুলোর ইংরেজি সংস্করণ প্রণয়ন ও যাচাই-বাছাইয়ে যুক্ত বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এনবিআর। একই সঙ্গে কারিগরি ও আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাকে ধন্যবাদ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By