শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH

বাউলদের সমাবেশের ব্যানার ছেঁড়ার অভিযোগে যুবক আটক

সীমু দা
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৮:৩২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে বাউলদের ওপর হামলার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টার দিকে চাষাড়ায় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত মো. সানি ইসলাম (২২) উত্তর চাষাঢ়া এলাকার সাইদুল ইসলামের ছেলে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বাউলদের কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা ‘বাউল শিল্পী ও ওলি-আউলিয়ার ভক্ত-আশেকানদের উদ্যোগে’ মাজারে এবং বাউলদের ওপর হামলার প্রতিবাদে বিকাল সোয়া ৪টায় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়। দুপুর থেকে শহীদ মিনার এলাকা ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়। বিকাল সাড়ে ৩টার দিকে এক যুবক শহীদ মিনারে উঠে ব্যানার ছিঁড়ে ফেলেন। তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তী সময়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন আয়োজকরা। 

সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, বাউল শিল্পী ইউনূস ভান্ডারী, চান মিয়া ও ফকির শাহ জালাল প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সমাবেশ শুরু করার আগে এক যুবক ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে তাকে পুলিশ আটক করে নিয়ে যায়। পরবর্তী সময়ে শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ সম্পন্ন করেছি।’ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By