বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নতুন সিদ্ধান্ত সরকারের

সীমু দা
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%86%E0%A6%87%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B2 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, খেলাধুলার মতো বিষয়কে সরকার রাজনৈতিকভাবে দেখতে চায় না। তাই কেউ আইপিএল সম্প্রচারের উদ্যোগ নিলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

এর আগে, মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করেছিল। এমনকি বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ দল। তবে সরকার পরিবর্তনের পর ভারতের সঙ্গে সম্পর্ক আবারও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বলেন, “আইপিএল সম্প্রচারের বিষয়ে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে আবেদন করেনি। আমরা খেলাধুলাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে চাই না। তাই বিষয়টি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেই দেখা হবে। কোনো চ্যানেল আবেদন করলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।”

তিনি আরও জানান, দেশে কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান চাইলে আইপিএল দেখাতে পারবে এবং সরকার এতে বাধা দেবে না। “কেউ আবেদন করলে আমরা সেটি বিবেচনা করব। জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না,”—যোগ করেন তিনি।

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি বলে জানিয়েছেন ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু। তিনি বলেন, ‘স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায় তো যাবে৷ আমাদেরকে কেউ এটা বন্ধ রাখতে বলেনি৷’

এছাড়া ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনা বিষয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ঐ নির্দেশনার এখন কোনো দাম নেই৷ এই সরকার যদি আমাদের বন্ধ রাখতে বলে আমরা বন্ধ রাখব৷ আগের সরকারের ঐসব নির্দেশনা এখন আর বহাল নেই।’

এদিকে যথাযথ বিপণন ও অন্যান্য সব লজিস্টিকসের প্রস্তুতি নিতে যথেষ্ট সময় নেই বলে টি স্পোর্টসসহ বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান এবারের আইপিএল দেখানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে চলমান পিএসএল সম্প্রচার করছে টি স্পোর্টস।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By