শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH

বহিষ্কৃত দুই নেতার সদস্য পদ ফিরিয়ে দিলো বিএনপি

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৮:২৩ অপরাহ্ন

কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির বহিষ্কৃত দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া দুই বিএনপি নেতা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ হোসেন পাখী ও সদস্য আব্দুল মতিন শিরিন। তবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদেরকে শুধুমাত্র প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটির পদ ফিরে পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়নি।

এর আগে দলীয় আনুগত‌্য না মানা, দলীয় শৃঙ্খলাপ‌রিপ‌ন্থি কা‌জে জ‌ড়িত থাকা এবং যুবদল নেতার ওপর হামলা ক‌রে গুরুতর জখম করার অভিযোগে গত ৪ জুলাই উপ‌জেলা বিএন‌পির ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। প্রায় সাড়ে চার মাস পর তাদেরকে দলে ফিরিয়ে নেওয়ায় সিদ্ধান্ত নিলো বিএনপি।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By