মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বরগুনার তালতলীতে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান

সীমু দা
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%8C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%93 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8

বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা পুলিশ সুপার মো: কুদরত-ই-খুদা (পিপিএম)-এর দিক নির্দেশনায় সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৯টা ৩০ পর্যন্ত তালতলী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এর সামনে, আমতলী-তালতলী সড়ক, উপজেলা কমপ্লেক্স মোড় এবং তালতলী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মুকিত হাসান খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে এই অভিযানে চেকপোস্ট স্থাপন করা হয় এবং আইনশৃঙ্খলা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করা হয়।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন), সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল), ইউএনও (তালতলী), এসি ল্যান্ড (তালতলী), ওসি (তালতলী) সহ পুলিশের একটি দল, ওসি (ডিবি) সহ একটি দল, বাংলাদেশ নৌবাহিনী তালতলী কন্টিনজেন্টের ইনচার্জ অংসুইচিং সহ ৬ জন নৌ-সদস্য এবং বরগুনা ট্রাফিক বিভাগের একটি দল অংশগ্রহণ করে।

এই বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। যৌথ চেকপোস্ট অভিযানে বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হয়। অভিযানে ট্রাফিক আইন ভঙ্গ করায় ৮টি মামলার বিপরীতে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং রেজিস্ট্রেশন না থাকায় ৫টি মোটরসাইকেল আটক করা হয়।

বরগুনা জেলা প্রশাসন জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By