বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

ফ্লাইওভারে দুর্ঘটনায় এনসিপি সদস্যের মৃত্যু, ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় উদ্ধার

সীমু দা
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:৩৯ পূর্বাহ্ন
%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%93%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%8F%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে দুর্ঘটনায় চট্টগ্রাম মহানগর এনসিপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফায়াজ (২৬) নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ফ্লাইওভারটির জিইসি অংশে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

একাধিক সূত্রে জানা গেছে, ফায়াজ নিজে বাইক চালিয়ে দুই নম্বর গেট থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ফ্লাইওভারটিতে থাকা সড়কবাতি না জ্বলার কারণে আশপাশের পরিবেশ ছিল ঘুটঘুটে অন্ধকার। এমন পরিবেশে বৃষ্টির মধ্যে ফ্লাইওভারের ওপর বিকল হয়ে দাঁড়িয়েছিল একটি কাভার্ড ভ্যান। ফায়াজের মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে, অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটি লক্ষ্য করতে না পেরে ফায়াজ বাইক নিয়ে ট্রাকটির পেছনে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত ফায়াজের বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে। পেশাগত জীবনে তিনি একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে। এনসিপি’র একাধিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে, সংগঠনটির প্রতিটি কর্মসূচিতে ফায়াজ বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতেন। সর্বশেষ গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতেও তিনি অংশ নেন।

বিশ্বকাপে ব্রাজিল দলের সমর্থক ছিলেন ফায়াজ। তাঁর এক ঘনিষ্ঠ সহকর্মী বলেন, তিনি আমাদেরকে গ্রুপে জিজ্ঞাসা করেছিলেন আজ কোথায় বড় স্ক্রিনে খেলা দেখানো হবে। রাতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ট্রাকের নিচে তাঁর নিথর দেহ। এ সময় রেইনকোটের ভেতর তাঁর পরনে ব্রাজিলের হলুদ জার্সি দেখে ধারণা করছি, বড় পর্দায় খেলা দেখতে তিনি তাঁর অক্সিজেন এলাকার বাসা থেকে রওনা হয়েছিলেন।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By