মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সিম না দেওয়ার অভিযোগ ব্র্যান্ড প্রোমোটরদের বিরুদ্ধে, পঞ্চগড়ে মামলা

সীমু দা
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ২:২০ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AE %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87

রবি ব্র্যান্ড প্রোমোটরদের বিরুদ্ধে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সিম না দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চগড়ে। সোমবার (১৯ জানুয়ারি) পঞ্চগড় সদর থানায় মুনিরা নামে এক নারী ওসির বরাবর অভিযোগ করেন। অভিযোগে পঞ্চগড় বাজারের বকুলতলা এলাকার রবি সিম ডিস্ট্রিবিউটর বর্ডার টাউন হাউস-এর টেরিটরি ম্যানেজার জাহিদ হাসান এবং ব্র্যান্ড প্রোমোটর সাজু ও হাবিবের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে জাহিদ হাসানের নির্দেশে সাজু ও হাবিব সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের কামারপাড়া এলাকায় মুনিরাকে ফ্রি সিম দেওয়ার প্রলোভন দেখান। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর ‘ম্যাচ না হওয়া’র অজুহাতে সিম দেওয়া হয়নি। পরে ওই ফিঙ্গারপ্রিন্টের ভিত্তিতে মুনিরার নামে সক্রিয় সিম থেকে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ব্যবসায়ী খোরশেদ আলম সেই বিকাশ অ্যাকাউন্টে বালু সরবরাহের নামে ১৯ হাজার টাকা পরিশোধ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। টাকা ফেরত না পেয়ে ফতুল্লা থানায় ওই নম্বরসহ আরও কয়েকটি রবি-এয়ারটেল নম্বরের বিরুদ্ধে অভিযোগ করা হলে বিষয়টি পঞ্চগড় সদর থানাকে জানানো হয়।

ঘটনার বিষয়ে জানতে যোগাযোগ করলে প্রথমে মুনিরা সিম ব্যবহারের বিষয়টি অস্বীকার করেন। পরে জানান, রবি কোম্পানির ব্র্যান্ড প্রোমোটর সাজু ও হাবিব ফ্রি সিম দেওয়ার কথা বলে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিলেন এবং সিম হাতে দেননি। তার ভাষায়, আমার সঙ্গে প্রতারণা হয়েছে। আমি কোনো টাকা লেনদেন করিনি।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, সাজু ও হাবিব একই কায়দায় কামারপাড়া এলাকার আরও কয়েকজন নারীর ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দাবি করেন, ফুলতলা এলাকায় এমন একটি প্রতারক চক্র গড়ে উঠেছে। অনলাইনে কম দামে বালু-পাথর সরবরাহের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তার দাবি, সম্প্রতি আরিফ এন্টারপ্রাইজ নামে ভুয়া চালানে ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে প্রায় এক লাখ দশ হাজার টাকা নেওয়া হয়েছে।

যোগাযোগ করা হলে টেরিটরি ম্যানেজার জাহিদ হাসান জানান, ব্র্যান্ড প্রোমোটর হাবিব চাকরি ছেড়ে দিয়েছেন। সাজু চাকরিতে কর্মরত রয়েছেন। তবে সিম অ্যাক্টিভেশনের তথ্য দিতে তিনি অসম্মতি জানান। তার ভাষায়, বসের অনুমতি ছাড়া কোনো তথ্য দেওয়া যাবে না।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, সিম সংক্রান্ত জটিলতায় মুনিরা নামে এক নারী অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By