বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

‘প্রিন্স’ সিনেমার আইটেম গানে রুনা লায়লার সঙ্গে প্রীতম

সীমু দা
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%87%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE %E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A6%AE

দীর্ঘ বিরতির পর ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার মাধ্যমে আবারও প্লেব্যাকে ফিরেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা।

আইটেম ড্যান্স ধাঁচের এই গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন প্রীতম হাসান, যিনি গানটির সংগীত আয়োজনও করেছেন।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি গানটির পেছনের গল্প এবং রুনা লায়লার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন।

রুনা লায়লার সঙ্গে গান রেকডিংয়ের সময়ের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে প্রীতম লেখেন,  প্রায় তিন মাস আগে, শাকিব ভাই আর প্রিন্স টিম থেকে একটা ড্যান্স ট্র্যাকের কথা আসে। আমি একটা ফঙ্ক+হাউস/ইলেকট্রো ভাইবের ড্রাফট বানিয়ে রুনা লায়লা ম্যামকে বললাম যে তার ভয়েসটা এই জায়গায় পারফেক্ট বসবে। সঙ্গে এটাও বলেছিলাম, আমি এটা একজন সিনিয়র কারো সঙ্গে ডুয়েট হিসেবে ভাবছি।

নিজেদের কথোপকথনের কথা শেয়ার করে তিনি লেখেন, ম্যাম একটু থেমে বললেন,  তুমিই গেয়ে ফেলো? আমি ৫ সেকেন্ড চুপ, একদম শকড। তারপর বললাম, ‘ম্যাম, আপনি যেহেতু বলছেন, এই গান এখন আমিই গাবো, আর কাউকে দেব না।’ আমরা দুজনেই হেসে ফেললাম।

কয়েক বছর ধরে রুনা লায়লার সঙ্গে গান করার পরিকল্পনা করছিলেন জানিয়ে প্রীতম লেখেন, চিন্তা করছিলেন এমন কিছু করার, যেখানে ভিন্নভাবে রুনা লায়লাকে উপস্থাপন করা যায়। তাই অপেক্ষা করছিলেন সঠিক সময়ের।

প্রীতম হাসানের ভাষ্য, ‘গত কয়েক বছরে যখনই রুনা লায়লা ম্যামের সঙ্গে দেখা হয়েছে, আমি সব সময় একটা কথাই বলেছি, ‘ম্যাম, যেহেতু আপনি গাইবেন, আপনার জন্য নতুন কিছু করতে হবে, যেটা আগে কখনো করিনি; আমাকে আরেকটু সময় দিন।’ ম্যামের গানের ইতিহাসের ক্যাটালগ যদি দেখি, ম্যাম বরাবরের মতোই এমন কাজ করেছেন যেগুলো সব সময় এক্সেপশনাল, তাই আমারও মনে হয়েছে, আমাকে এমন কিছু একটা করতে হবে।’

তিনি লেখেন, ‘আমাদের জেনারেশনে উনি শুধু একজন শিল্পী না, উনি একজন ইনস্টিটিউশন, পুরো সাউথ এশিয়াজুড়ে। আর উনি এখনো অনেক অনেক আধুনিক এবং ভিন্ন কাজ করেন, তাই আমার এই গানের এক্সপেরিমেন্টেও উনি ‘ইয়েস’ বললেন। আমি কতটা লাকি ফিল করছি, সেটা হয়তো বোঝানো যাবে না। নিজের কম্পোজিশনে তাকে পাওয়া, একই মাইক্রোফোন তার সঙ্গে শেয়ার করা! কী বলব!’

প্রিন্স পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নব্বইয়ের দশকের গল্পে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু, ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য প্রমুখ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By