শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH

পুলিশের সহকারী লাগলে আমি জামায়াত-শিবিরের লোক দেবো: ওসিকে জামায়াত প্রার্থী

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন

‘আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সঙ্গে সহকারী হিসেবে যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিগগিরই জামায়াত-শিবিরের লোক দেবো। যদি আপনারা মনে করেন, গোয়েন্দার লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দেব।’

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সম্প্রতি ব্যাপক হারে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি বৃদ্ধি পাওয়ায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। 
গত ২০ নভেম্বর বিকালে মীরসরাই থানার ওসি আতিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ কথাগুলো বলেন। তার কথোপকথনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওসিকে সাইফুর রহমান বলেন, ‘এই যে মীরসরাইয়ে ক্রমবর্ধমান ডাকাতি চলছে, যদি আমরা দুয়েকটা ডাকাতকে স্ট্যান্ডবাই ধরতে পারতাম, শাস্তি দিতে পারতাম, কিছু একটা লোকজনের নজরে আনতে পারতাম, তখন হয়তো সবাই মনে করতো অ্যাকশনমূলক কাজটা বেশি হচ্ছে।’

কার্যকরী উদ্যোগ নিলে ওসির পাশে থাকার আশ্বাস দিয়ে সাইফুর রহমান আরও বলেন, ‘…আপনারা কী কাজ করেন, আপনাদের টিমটা কোথায় এই সামগ্রিক বিষয়ে আসলে আপনার একটু বক্তব্য আসা দরকার। আমরা সত্যিকারার্থে সহযোগিতা করতে চাই। এখন আমরা তো আর ডাকাত ধরার জন্য একেক বাড়িতে হানা দিতে পারি না। উল্টো আমাদের ডাকাত হিসেবে ওরা চিহ্নিত করে ফেলবে।’

ভিডিওতে ওসি আতিকুর রহমানকেও কথা বলতে শোনা যায়। তিনি বলেন, ‘আমি গত মাসে ১০১ আসামি চালান করেছি। যেটা মীরসরাই থানায় গত কয়েক বছরের মধ্যে রেকর্ড। ক্রাইম বেড়েছে আমাদের অ্যাক্টিভিটিসও বহুগুণে বেড়েছে। ১০১ জন আসামি চালান করেছি; আপনি খোঁজ নিয়ে দেখেন ১০ জনও জেলে আছে কি না। এমনও আসামি চালান করেছি, সকালে চালান দিয়েছি বিকালে চলে এসেছে।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের আপনাদের সহযোগিতা দরকার। অন্তত ১৫টা দিন আপনারা আমাকে সহযোগিতা করেন, দেখেন কী রেজাল্ট আসে। আপনি যেটা প্রথমে প্রস্তাব দিয়েছেন, আমি এটাতে খুবই আনন্দিত এবং খুব খুশি হয়েছি। আপনাদের সমাজসেবী যারা আছেন, পাড়ায়-পাড়ায় মহল্লায়-মহল্লায় টিম করে দেন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, আমার পুলিশের সঙ্গে যুক্ত থাকবে। আমি তাদের তদারকি করবো। তাদের সেফটি আমি দেখবো। তারা যাতে কোনোভাবে অন্যায়ের শিকার না হয়। তাদেরকে যাতে কেউ অন্যভাবে সন্দেহ না করে, আক্রমণ না করে। তারা যদি গ্রুপে তথ্য দিয়ে দেয় তাহলে পুলিশ তাৎক্ষণিক ৫ মিনিটের মধ্যে পুলিশ পৌঁছে যাবে।’

এ সময় ওসির কক্ষে মীরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, মীরসরাই পৌরসভা জামায়াত আমির মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, ৯নং মীরসরাই সদর ইউনিয়ন সভাপতি হাফেজ মোহাম্মদ ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By