শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্র আসছে ইউরেনিয়ামের চালান জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত

পালানোর সময় প্রধান অভিযুক্ত গ্রেফতার

সীমু দা
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষিজমি নিয়ে বিরোধের জেরে মাহফুজ মিয়া নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ১২ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত মারুফ তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় পালিয়ে যাওয়ার পথে চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মারুফ তালুকদার (৩০) পৈলারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি হাওরের জমিতে বাঁধ দেওয়া নিয়ে মাহফুজ মিয়ার সঙ্গে মারুফ, ইয়াহিয়া ও আরও কয়েকজনের বিরোধ চলছিল।

শনিবার গভীর রাতে ওই বিরোধের জের ধরে বসন্তপুর-পৈলারকান্দি সড়কের ড্রেন কালভার্টের কাছে মাহফুজ মিয়াকে একা পেয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে মাহফুজের হাত-পায়ের রগ কেটে যায়। স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে রবিবার ভোরে তিনি মারা যান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট সাজ্জাদ হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত মারুফ তালুকদারকে আটক করা হয়েছে। ইয়াহিয়াসহ অন্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By