শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH

পাবনায় সংঘর্ষে সেই অস্ত্রধারী যুবক জামায়াতের কর্মী: পুলিশ

সীমু দা
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৭ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় এক যুবক অস্ত্র হাতে গুলি ছুড়ছেন—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েলে বিএনপি নেতা–কর্মীরা দাবি করেন, অস্ত্রধারী ওই যুবক জামায়াত–শিবিরের কর্মী। অন্যদিকে জামায়াত নেতাদের দাবি, তিনি বিএনপির কর্মী।

তবে ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, ওই যুবক তুষার মণ্ডল—সে ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে এবং জামায়াতের কর্মী।

সংঘর্ষের ঘটনায় শনিবার (২৯ নভেম্বর) দুই পক্ষই পৃথক দুটি মামলা করেছে। বিএনপির মামলায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে। 

অপরদিকে জামায়াতের মামলায় ৩৯ জনকে নামীয় আসামি করা হয়, সঙ্গে অজ্ঞাত আরও ১৫০ জন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বিএনপি তাদের মামলায় পাবনা-৪ আসনের জামায়াত-সমর্থিত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলকে প্রধান আসামি করেছে। অপরদিকে জামায়াতের মামলায় প্রধান আসামি করা হয়েছে সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধা ওরফে মক্কেল কসাইকে।

ওসি আ স ম আব্দুন নূর বলেন, “উভয়পক্ষই মামলা করেছে। আমরা নিরপেক্ষ তদন্ত করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By