বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

পরিকল্পিত ঢাকার স্বপ্ন থমকে, ড্যাপ বাস্তবায়নে রাজউককে আইনি নোটিশ

সীমু দা
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A8 %E0%A6%A5%E0%A6%AE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A1%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%89%E0%A6%95%E0%A6%95%E0%A7%87 %E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%A8%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B6

রাজধানী ঢাকার পরিকল্পিত নগরায়ণের মূল নীতিমালা বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) কার্যকর বাস্তবায়নে দীর্ঘদিনের স্থবিরতার অভিযোগ তুলে সরকারের দুই সচিব ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে এক মাসের মধ্যে ড্যাপ বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় বিষয়টি জনস্বার্থে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হবে বলে জানানো হয়েছে।

রোববার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াস আলী মণ্ডল রেজিস্ট্রি ডাকযোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এবং রাজউক চেয়ারম্যানের কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, রাজধানীর সুষম ও টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে ড্যাপ প্রণয়ন করা হলেও বাস্তবায়নের অভাবে এর উদ্দেশ্য অনেকটাই ব্যাহত হচ্ছে। ফলে অপরিকল্পিত নগরায়ণ, অনিয়ন্ত্রিত ভবন নির্মাণ এবং জলাবদ্ধতার মতো সমস্যাগুলো দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে।

আইনজীবী ইলিয়াস আলী মণ্ডলের দাবি, বিপুল অর্থ ব্যয়ে প্রণীত ড্যাপ বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার কারণেই রাজধানীর উন্নয়ন কার্যক্রম পরিকল্পনামাফিক এগোচ্ছে না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান জানতে এবং দ্রুত কার্যকর উদ্যোগ নিশ্চিত করতেই আইনি নোটিশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হবে। আদালতের মাধ্যমে ড্যাপ বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হবে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, পরিকল্পিত নগর গড়ার নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে নাগরিকরা এখনো জলাবদ্ধতা, অপরিকল্পিত নির্মাণ এবং দুর্বল নগর ব্যবস্থাপনার ভোগান্তি থেকে মুক্তি পাননি। সামান্য বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে।

আইনজীবীর মতে, ঝড়, অতিবৃষ্টি ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় ড্যাপে যেসব নির্দেশনা ও পরিকল্পনা রয়েছে, সেগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে রাজধানী আরও নিরাপদ ও বাসযোগ্য হয়ে উঠবে। কিন্তু এসব পরিকল্পনা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকায় কাঙ্ক্ষিত সুফল মিলছে না।

প্রসঙ্গত, ২০২২ সালের আগস্টে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ড্যাপ (২০২২-২০৩৫) কার্যকরের গেজেট প্রকাশ করে। পরে ২০২৩ সালের সেপ্টেম্বরে সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) সুবিধা বৃদ্ধি, ভবনের উচ্চতা ও প্রশস্ততার ক্ষেত্রে কিছু শিথিলতাসহ কয়েকটি বিধান সংশোধন করা হয়।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By