শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

পদ্মায় নিখোঁজ  শ্রমিক দল নেতার লাশ উদ্ধার

সীমু দা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

পদ্মা নদীতে ডুবে নিখোঁজ কুষ্টিয়ার শ্রমিক দল নেতা আবেদুর রহমান আন্নুর (৫৩) লাশ ফরিদপুরের ডিক্রির চর এলাকার নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ফরিদপুর অঞ্চলের কোতোয়ালি নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (২৪ নভেম্বর) রাতে নদীতে লাশ ভাসছে এমন খবরে আমরা সেখানে যাই। পরে লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

মৃত আবেদুর রহমান আন্নু কুষ্টিয়া জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, গত ১৬ নভেম্বর দুপুর পৌনে ১২টার দিকে তিনি সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন এলাকার পদ্মা নদীতে নিখোঁজ হন। এ বিষয়ে পরদিন ১৭ নভেম্বর আন্নুর স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল টানা দুই দিন উদ্ধার অভিযান চালিয়েও আন্নুকে খুঁজে পেতে ব্যর্থ হয়।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ৯টার দিকে আন্নু পদ্মা নদীর হাটশ হরিপুর মোহনায় মাছ কেনার জন্য যান। বেলা ১১ টার দিকে চর ভবানীপুর এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই বাল্কহেড ট্রলারের সঙ্গে তার ডিঙি নৌকার ধাক্কা লাগে। এতে আন্নু ও নৌকার মাঝি পানিতে পড়ে যান। স্থানীয় জেলেরা নৌকার মাঝিকে উদ্ধার করলেও আন্নুর আর খোঁজ পাওয়া যায়নি।

মৃত আন্নুর ভাইয়ের ছেলে অর্ণব হাসান বলেন, রাতেই লাশের ছবি দেখে আমরা নিশ্চিত হয়েছি। উদ্ধার হওয়া লাশ আমার চাচার।

ফরিদপুর নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহমেদ বলেন, পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেছেন। লাশের শরীরে আঘাতের তেমন কোনও চিহ্ন পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By