মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সীমু দা
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%80 %E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%AE%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4

পঞ্চগড় পৌর এলাকার ডক্টর আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজে নূর ও নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে বিভিন্ন বয়স ও পেশার সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা নেন এবং বিনামূল্যে ওষুধ পান।

শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে পঞ্চগড় সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মনোয়ার হোসেন, কনসাল্ট্যান্ট (হৃদরোগ) ডা. এস এম মাহবুব উল আলম, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. তারিফুন্নবী প্রধান মুন, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. কাজিরুল ইসলাম ফাইহান, গাইনিকোলজিস্ট ডা. মাহফুজা আক্তারসহ মোট ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীরা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার সুযোগ পান।

আয়োজক সূত্রে জানা গেছে, সারাদিনে ক্যাম্পে প্রায় সাত শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন।

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা মো. আব্দুল লতিব জানান, তিনি শ্বাসকষ্টে অনেকদিন ধরে ভুগছেন এবং শীতের কারণে সমস্যা বেড়ে যাওয়ায় চিকিৎসার প্রয়োজন ছিল। বাইরে বিশেষজ্ঞ দেখাতে গেলে কয়েক হাজার টাকা লাগত, কিন্তু এখানে তিনি ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়েছেন।

আরেক রোগী হালিমা বেগম বলেন, চর্মরোগ নিয়ে দীর্ঘদিন অসুবিধা হচ্ছিল এবং তিনি এখানে বিশেষজ্ঞের কাছে দ্রুত পরামর্শ পেয়েছেন। রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বল্প সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া এবং ওষুধ হাতে পাওয়া তাদের জন্য বড় সুবিধা। তারা মনে করেন, এমন ক্যাম্প নিয়মিত হলে নিম্ন ও মধ্যআয়ের মানুষ উপকৃত হবে।

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস এম মাহবুব উল আলম জানান, এ পর্যন্ত পঞ্চগড়ের তিন উপজেলায় চারটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। গ্রামের অসহায় মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দিতে পেরে তারা খুশি। এখন পর্যন্ত প্রায় চার হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে এই উদ্যোগের পরিসর আরও বিস্তৃত করার ইচ্ছা আছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রবণতা বাড়ছে। স্বাস্থ্যসেবা ব্যয় বৃদ্ধি, বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসায় অনীহা ও অক্ষমতা—এসব কারণে এসব উদ্যোগ জনগণের কাছে তাৎপর্য বহন করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পঞ্চগড়ে নূর ও নাজাত ফাউন্ডেশনের এই আয়োজন স্থানীয় পর্যায়ে সেই ধারারই একটি উদাহরণ।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By