মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পঞ্চগড়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দাবি ১১ দলীয় জোটের

সীমু দা
বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95 %E0%A6%93 %E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%82 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%A6%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF %E0%A7%A7%E0%A7%A7 %E0%A6%A6%E0%A6%B2%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC

নির্বাচনি আচরণবিধি নিয়ন্ত্রণে প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ তুলে পঞ্চগড়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ সায়েমুজ্জামানের পদত্যাগ দাবি করেছে ১১ দলীয় জোট।

বুধবার বিকেল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মীরা। দীর্ঘ সময়েও কোন আশ্বাস না পেয়ে রাতের দিকে পদত্যাগের দাবি তোলেন।

অবস্থান কর্মসূচির মধ্যেই সময় হলে কার্যালায়ের সামনেই মাগরিব ও এশার নামাজ পড়েন আন্দোলনকারীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, পঞ্চগড় পৌর জামায়াতের আমীর জয়নাল আবেদীন, সেক্রেটারি নাসির উদ্দীন, শিবির নেতা ফজলে রাব্বী, জেলা ছাত্রশক্তির সেক্রেটারি মাজহারুল ইসলাম সেলিম প্রমুখ।

তাদের অভিযোগ, বিএনপির প্রার্থী প্রকাশ্যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও রিটার্নিং কর্মকর্তা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। একাধিকবার অভিযোগ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

তাদের দাবি, বিএনপির প্রার্থী বিধি বহির্ভূতভাবে ফেস্টুন লাগিয়ে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। এসব ফেস্টুন অপসারণের জন্য প্রশাসনকে সময় বেঁধে দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো আশ্বাস না পাওয়ায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দাবি তোলা হয়।

অবস্থান কর্মসূচির মধ্যেই মাগরিবের সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই নামাজ আদায় করেন নেতাকর্মীরা।

এদিকে, সন্ধার পর কর্মসূচিতে সংহতি জানান ১১ দলীয় জোট মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন এবং জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মোর্শেদ তুহিন।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী সায়েমুজ্জামান জানান আমার কার্য্যালয়ের সামনে অবস্থানকারীদের দাবি যে বিএনপি প্রার্থী আচরনবিধি ভঙ্গ করে ফেস্টুন লাগিয়েছে তবে নির্বাচন কমিশনে এই ছবি পাঠানোর পর সেখান থেকে জানানো হয়েছে এটি ব্যানার এটি বিক্ষুব্ধ অবস্থানকারীরা মানছেনা। পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে যে সিদ্ধান্ত দেওয়া তা জানিয়ে দেওয়া হবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By