মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নির্বাচন ও গণভোট প্রচারণা সফল করতে ময়মনসিংহে মতবিনিময় সভা

সীমু দা
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%93 %E0%A6%97%E0%A6%A3%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এবং গণভোট প্রচারণা কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি/২৬) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়,আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচনের পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোটের মাধ্যমে জনগণকে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদানের সুযোগ রাখা হয়েছে।

গণভোট সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনগণকে অবহিত করতে এবং ব্যাপক প্রচারের লক্ষ্যে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করছে বলে সভায় উল্লেখ করা হয়। এ লক্ষ্যে জনসংযোগ কার্যক্রম, উঠান বৈঠক, মহিলা সমাবেশ, কমিউনিটি সভা, মতবিনিময় সভা, সেমিনার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়। সভায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, গণভোট প্রচারণা কার্যক্রম ত্বরান্বিত করা এবং তৃণমূল পর্যায়ে নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশ গ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By