ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার একটি মাদ্রাসায় জামায়াতে ইসলামী মহিলা সমাবেশ করায় জামায়াত নেতাকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার এবং কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলী (৪৫)-কে এই অর্থদন্ড প্রদান করা হয়। কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, রাজনৈতিক দলের কর্মী সংগঠনের সভা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাদ্রাসায় অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে পৌঁছে একটি শ্রেণিকক্ষে নারী কর্মীদের নিয়ে সভার সত্যতা পাওয়ায় সংসদ নির্বাচনের প্রার্থীর দল ও আচরণবিধিমালা ২০২৫ এর ২০(খ) বিধি ভঙ্গ করায় ২৭ বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, নির্বাচনকালীন সময়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা রাজনৈতিক প্রচারণা বা সভায় যুক্ত হতে পারবেন না। কিন্তু মাদ্রাসার সুপার নিজ প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের সভার আয়োজন করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাংলাদেশ জামায়াতের ইসলামীর সমর্থকের একদল নারী মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে গিয়ে নির্বাচনী বিভিন্ন বিষয়ে পরামর্শ ও রাজনৈতিক আলোচনা করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রশাসনকে অবগত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);