জাতীয় সংসদে ধর্ষণ ইস্যুতে বক্তব্য প্রদান এবং বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে নোয়াখালী -৬ আসন হাতিয়ার সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে হাতিয়া উপজেলা, পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার হরনী ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ঝাড়ু হাতে নিয়ে মিছিল করে প্রতিবাদ জানান এবং বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা জানান।মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষোভকারীরা বলেন,একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন ও অশালীন বক্তব্য কখনোই প্রত্যাশিত নয়। তারা দাবি করেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য আব্দুল হান্নান মাসউদকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
এ বিষয়ে পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত বলেন, ভুয়া তথ্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য আবদুল হান্নান মাসউদের প্রতি আহ্বান জানাই।না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);