মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নিজের কোম্পানি বিক্রি করে দিলেন টিকটকার খাবি লামে

সীমু দা
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%9F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87

কথা না বলেই জটিল সব সমস্যার সহজ সমাধান দেখিয়ে টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে তারকা খ্যাতি অর্জন করেছেন ইতালীয় কনটেন্ট ক্রিয়েটর খাবি লামে। নিজের ব্র্যান্ড ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান স্টেপ ডিস্টিংটিভ লিমিটেড তিনি হংকংভিত্তিক পাবলিক ট্রেডেড হোল্ডিং কোম্পানি রিচ স্পার্কল হোল্ডিংসের কাছে বিক্রি করেছেন।

ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, খাবি লামে প্রায় ৯৭৫ মিলিয়ন ডলারের বিনিময়ে প্রতিষ্ঠানটি বিক্রি করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৯১১ কোটি টাকা।

পাবলিক এসইসি ফাইলিং অনুযায়ী, চুক্তিটি সম্পন্ন হবে রিচ স্পার্কলের ৭ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে। এর ফলে খাবি লামে প্রতিষ্ঠানটির একজন নিয়ন্ত্রক শেয়ারহোল্ডারে পরিণত হবেন।

রিচ স্পার্কল হোল্ডিংসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাবি লামের বিপুল ফ্যানবেজ বাণিজ্যিকীকরণের মাধ্যমে বছরে ৪ বিলিয়ন ডলারেরও বেশি বিক্রির সম্ভাবনা রয়েছে। এসইসি তথ্য অনুযায়ী, অধিগ্রহণের আগে স্টেপ ডিস্টিংটিভ লিমিটেডের ৪৯ শতাংশ মালিকানা খাবি লামের হাতে ছিল। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও তার নেতৃত্বেই পরিচালিত হবে।

চুক্তির অংশ হিসেবে, ক্রস-টাইম জোন লাইভস্ট্রিম ই-কমার্স কনটেন্ট তৈরির জন্য নতুন এআই ডিজিটাল ডেভেলপমেন্টে খাবি লামের ফেস আইডি, ভয়েস আইডি ও আচরণগত মডেল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, খাবি লামে একজন সেনেগাল-ইতালীয় টিকটক তারকা। তার জন্ম ২০০০ সালের ৯ মার্চ। শৈশবে সেনেগাল থেকে ইতালিতে পাড়ি জমান তিনি এবং ২০২২ সালে ইতালির নাগরিকত্ব লাভ করেন। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় ইতালির চিভাসোতে কারখানার চাকরি হারানোর পর টিকটকে ভিডিও তৈরি শুরু করেন খাবি লামে। অল্প সময়ের মধ্যেই তার নীরব, কৌতুকপূর্ণ ভিডিও বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়। বর্তমানে টিকটকে তার অনুসারীর সংখ্যা ১৬২ মিলিয়নের বেশি। ২০২২ সালের জুনে তিনি টিকটকের সর্বাধিক অনুসারীধারী ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান।

টিকটকে সাফল্যের পর অভিনয়েও অভিষেক করেছেন খাবি লামে। ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’ (২০২৪)’ সিনেমায় অভিনয় করেছেন, টুবি সিরিজ ‘খাবি ইজ কামিং টু আমেরিকা’ শোয়েও অভিনয় করেছেন। এছাড়া ‘ইতালিয়াস’ গট ট্যালেন্ট’ শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২৩ সালে ওয়েন্ডি থেম্বেলিহলে জুয়েলকে বিয়ে করেছিলেন খাবি লামে। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার আগেই ২০২৪ সালের মে মাসে বিচ্ছেদ হয় তাদের। তিনি ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’ এবং ফরচুনের ‘ফোর্টি আন্ডার ফোর্টি’ স্বীকৃত হয়েছেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By