শেরপুরের নালিতাবাড়ীতে মোহাম্মদ ইউসুফ মিয়া নামে এক ছাত্রদল নেতা নিজের ফেসবুক একাউন্টে আবেগঘন পোস্ট করে দল থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন। শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে তিনি এই পোস্ট করেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, আজ থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর সকল পদ থেকে স্বেচ্ছায়, সজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। এই মুহূর্ত থেকে বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে আমার সকল সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করলাম।
চলার পথে আমার কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অত্যন্ত দুঃখভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, দলের দুঃসময়ে আমি বিএনপির পাশে ছিলাম, কিন্তু সুসময়ে থাকতে পারলাম না। দীর্ঘদিন ধরে দলীয় গ্রুপিং এবং বিভিন্ন অপপ্রচারের শিকার হয়েছি। পাশাপাশি, নিজ দলের কিছুসংখ্যক মানুষের কাছে আমার ত্যাগ, কষ্ট ও শ্রমের যথাযথ মূল্যায়ন পাইনি।
আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে চক্রান্ত করা হচ্ছে বলে আমি মনে করি। বর্তমান পরিস্থিতিতে রাজনীতিতে সক্রিয় থাকলে আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি গভীরভাবে শঙ্কিত। এই কারণেই অত্যন্ত কষ্টের সঙ্গে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি আরো লিখেন, আজ থেকে ৪৬ দিন আগে নালিতাবাড়ী থানায় আমি একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমার অভিযোগ অনুযায়ী, একজন ব্যক্তি আমার কাছে চাঁদা দাবি করেছে। বিষয়টি নিয়ে আমি ফেসবুকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও আমি উদ্বিগ্ন। দলের দুই-একজন নেতা ব্যক্তিগতভাবে আমার পাশে থাকার চেষ্টা করেছেন, যার জন্য আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তাঁরাও দলীয় গ্রুপিং ও অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে কার্যকরভাবে আমার পাশে দাঁড়াতে পারেননি।
সবাইকে অনুরোধ করব, আমার ফেসবুক আইডি ঘুরে দেখুন। সেখানে এই দলের জন্য আমার ত্যাগ, সংগ্রাম, জেল-জুলুম, হামলা-মামলা এবং বিভিন্ন কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা আছে। সবার প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা রইল।
এই বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মোহাম্মদ ইউসুফ মিয়া এই প্রতিবেদককে জানান, আমি নালিতাবাড়ী উপজেলা ছাত্রদল নেতা ও নালিতাবাড়ী জিয়া মঞ্চ উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দাায়িত্ব পালন করেছি। কিন্তু বিএনপি এখন ক্ষমতায় আছে তবুও মুল্যায়ন পাইনি। তবে তিনি বলেন, দল যদি কোন দিন ত্যাগী নেতাদের যথার্থ মৃল্যায়ন করে এবং হাইব্রিড দমনে সঠিক ব্যবস্থা নেয় তখন ভেবে দেখব বিএনপিতে ফিরব কিনা।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);