বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

নাগরপুরে জাতীয় বিজ্ঞান ও অলিম্পিয়াড মেলা

সীমু দা
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%93 %E0%A6%85%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A1 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা একাউন্টস অফিসার আনোয়ার হোসেন, নয়াখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান এবং নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রউফ।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিলেন। এবারের মেলায় মোট ১৮টি স্টল অংশগ্রহণ করেছে, যেখানে শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষা, আধুনিক কৃষি ও তথ্যপ্রযুক্তি নির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। ক্ষুদে বিজ্ঞানীদের এসব সৃজনশীল উপস্থাপনা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। তবে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদের মাধ্যমে একটি বার্তা পাঠান।

বার্তায় তিনি বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।” দুই দিনব্যাপী এ মেলা ৮ ও ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আগামী ৯ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটবে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সচেতন মহল। তাদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিজ্ঞানচর্চায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By