শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

নভেম্বর পর্যন্ত খেলাপি ঋণের জন্য বিশেষ নীতি সহায়তা ঘোষণা

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ন

ক্ষতিগ্রস্ত ও সমস্যাগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক পুনরুদ্ধার ও আর্থিক কাঠামো পুনর্গঠনে নতুন বিশেষ নীতি সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৪ নভেম্বর) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে জারি করা প্রজ্ঞাপনে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত খেলাপি হওয়া ঋণ পুনঃতফসিলের আওতায় আনার সুযোগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ নভেম্বর পর্যন্ত বিরূপমান বা অনাদায়ী সব খেলাপি ঋণ সর্বোচ্চ ১০ বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে। এর মধ্যে সর্বোচ্চ দুই বছরের গ্রেস পিরিয়ড প্রদান করা যাবে। ফলে আগে থেকেই খেলাপি থাকা প্রতিষ্ঠানগুলো আবারও বিশেষ সুবিধার সুযোগ পাচ্ছে।

অশ্রেণিকৃত মেয়াদি ঋণ—যার মধ্যে পূর্বে পুনঃতফসিল করা ঋণও রয়েছে—এসব ক্ষেত্রে পূর্বের নীতিমালার বাইরে আরও দুই বছর অতিরিক্ত মেয়াদ বাড়ানো যাবে। এ জন্য বিআরপিডি সার্কুলার নং ১৬/২০২২–এ নির্ধারিত সময়সীমার অতিরিক্ত এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে। এছাড়া ব্যাংকগুলোর জন্য এক্সিট সুবিধা বাস্তবায়নেও কিছু শিথিলতা আনা হয়েছে।

 আগের নির্দেশনা অনুযায়ী, ডাউনপেমেন্ট প্রাপ্তির পর এক্সিট সুবিধার মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে। মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধ বাধ্যতামূলক হলেও বছরে অন্তত ২০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে। এই সময়ে ঋণগুলো ‘এক্সিট (এসএমএ)’ হিসেবে শ্রেণিবদ্ধ থাকবে এবং প্রয়োজনীয় সাধারণ প্রভিশন সংরক্ষণ করতে হবে। তবে প্রকৃত আদায় ছাড়া পূর্বে রাখা স্পেসিফিক প্রভিশনকে আয় হিসেবে গণ্য করা যাবে না। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এক্সিট সুবিধার আওতায় পরপর তিন মাসিক বা একটি ত্রৈমাসিক কিস্তি পরিশোধে ব্যর্থ হলে ঋণ স্বাভাবিক নিয়মে শ্রেণিকরণ করতে হবে এবং পূর্ণ প্রভিশন সংরক্ষণ বাধ্যতামূলক হবে। তাছাড়া ঋণ পুরোপুরি পরিশোধ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নতুন কোনও ঋণ অনুমোদন করা যাবে না।

বিশেষজ্ঞদের মতে, নতুন নীতি ব্যাংকগুলোর জন্য সমস্যাগ্রস্ত ঋণ পুনরুদ্ধারে কিছুটা নমনীয়তার সুযোগ তৈরি করলেও সঠিক তদারকি ছাড়া এ ধরনের সুবিধা ভবিষ্যতে ঋণঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই প্রয়োগ পর্যায়ে কঠোর নজরদারি ও বাস্তবায়ন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By