সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

নড়াইল-২ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মনিরুল

সীমু দা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2 %E0%A7%A8 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল সদর একাংশ ও লোহাগড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. মনিরুল ইসলাম। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন মো. মনিরুল ইসলাম তবে তার মনোনয়ন বাতিল করে আসনটিতে ড.ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেয় দলটি। বিএনপিতে যোগদান করেই ড.ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। যার ফলে দলীয় মনোনয়ন না পেয়ে আলোচিত নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো.মনিরুল ইসলাম।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম এর নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

প্রসঙ্গত, মো. মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে গত রবিবার (২৮ ডিসেম্বর) শহরের মালিবাগ মোড়ে মানববন্ধন এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইল শহরে মশাল মিছিল করে মনিরুল ইসলামের সমর্থক ও নেতা-কর্মীরা। এদিকে একই দাবিতে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে চার দিন ধরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে বিএনপি নেতাকর্মীদের আমরণ অনশন কর্মসূচি পালিত হয়।

এদিকে সোমবার দুপুরে নড়াইল-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর ও আলম, নড়াইল-২ আসনে ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান বাচ্চু নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মাওলানা তাজুল ইসলাম মনোনয়পত্র জমা দিয়েছেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By